• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আওয়ামী লীগ কর্মীর মৃত্যু যে কারণে ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকাররমের খতিব হতে রাজি হননি আহমাদুল্লাহ টেন্ডারবাজি-চাঁদাবাজির মাধ্যমে মানুষকে শোষণ করছে সরকার: শিবির সেক্রেটারি তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জামায়াত আমীর রাতে মসজিদের মাইকে উসকানি, দিনে ৫ গ্রামের সংঘর্ষে রণক্ষেত্র তাহিরপুর ১২ দিনের ব্যবধানে হবিগঞ্জের এক থানার ৪ পুলিশ সদস্য প্রত্যাহার হবিগঞ্জে ঘুষকাণ্ডে আর এক এএসআই প্রত্যাহার সিলেটে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান, আটক ৬১ সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলন ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান জেলা স্টেডিয়াম আধুনিকায়ন করা হবে: শ্রীমঙ্গলে ক্রীড়া প্রতিমন্ত্রী ছাতকে এসআরবি’র অভিযানে বিদেশি মদ উদ্ধার প্রযুক্তির নেতিবাচক প্রভাবে নতুন প্রজন্ম ধ্বংসের দ্বারপ্রান্তে -মুফতি আলী হাসান উসামা চার দিনের সফরে জাপানে যাচ্ছেন প্রধানমন্ত্রী কাস্টমারদের সঙ্গে প্র তা র ণা, ৪ প্রতিষ্ঠানকে জ রি মা না ‘ঘুষ খাওয়া লাগবে’… হবিগঞ্জের সেই এসআই ক্লোজড নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ধারাবাহিক হামলায় এনসিপির নিন্দা অপরাধীদের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: আ.লীগ প্রসঙ্গে ডেপুটি স্পিকার ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর

চেম্বার খুলে দিচ্ছেন সেবা, ভুয়া চিকিৎসককে বড় অংকের জরিমানা

Reporter Name / ১০১ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

132

হবিগঞ্জের নবীগঞ্জে নিবন্ধন ও এমবিবিএস ডিগ্রি ছাড়াই নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার। অতিরিক্ত ও মিথ্যা পেশাগত যোগ্যতা প্রদর্শন, মেডিক্যাল বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা না করা এবং ফ্রিজে সংরক্ষণযোগ্য ওষুধ সঠিকভাবে সংরক্ষণ না করার অভিযোগে কাজী দেলোয়ার আহমেদ নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) উপজেলার পানিউমদা বাজারে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে তাকে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম।

জানা যায়, পানিউমদা বাজারে কাজী দেলোয়ার আহমেদ নিবন্ধন ছাড়াই নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। এ ছাড়া তার নামের সঙ্গে অতিরিক্ত ও মিথ্যা পেশাগত যোগ্যতা ব্যবহারের অভিযোগও পাওয়া যায়। অভিযানে আরও অভিযোগ পাওয়া যায়, অবহেলা ও দায়িত্বহীনতার মাধ্যমে মেডিক্যাল বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা না করেই তিনি চিকিৎসাসেবা প্রদান করছিলেন। পাশাপাশি ফ্রিজে সংরক্ষণ করা প্রয়োজন-এমন ওষুধও যথাযথভাবে সংরক্ষণ করা হয়নি। এসব অনিয়ম ও ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ও ৫৩ ধারায় কাজী দেলোয়ার আহমেদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট অভিযানে নবীগঞ্জ থানার একটি পুলিশ টিম এবং নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. রাশেদ সহযোগিতা করেন।

অভিযানের বিষয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বলেন, ‘জনস্বার্থে চিকিৎসাসেবায় অনিয়ম, প্রতারণা ও ভোক্তা অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd