• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হেমন্তের দুপুরে ঝড়-বৃষ্টি সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী

জটিলতা কাটিয়ে তাজপুর ইউনিয়নে নতুন প্রশাসক

Reporter Name / ২১৯ Time View
Update : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

316

সিলেটের ওসমানীনগর উপজেলার ৬নং তাজপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক স্থবিরতা কাটাতে এবং জনসেবা নিশ্চিত করতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন। পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কবির আহমদকে অপসারণ করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম তালুকদারকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

৩ এপ্রিল সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়। আদেশে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এবং প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম সচল রাখতে নবনিযুক্ত প্রশাসক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল ক্ষমতার অধিকারী থাকবেন। এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তাজপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান অরুনদয় পাল ঝলক দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইউনিয়নে দীর্ঘ দিন ধরে প্রশাসনিক জটিলতা বিরাজ করছিল। তাঁর অনুপস্থিতিতে ৩নং প্যানেল চেয়ারম্যান মো. কবির আহমদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে সম্প্রতি প্যানেল চেয়ারম্যান পুনর্গঠন ও নির্বাচন কেন্দ্রিক আইনি জটিলতা সৃষ্টি হওয়ায় পরিষদের কার্যক্রমে এক ধরনের শূন্যতা দেখা দেয়। এই সংকট নিরসনে এবং উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল করতে জেলা প্রশাসন এই পদক্ষেপ গ্রহণ করে।

বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশা বলেন, তাজপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম বর্তমানে উপজেলা শিক্ষা কর্মকর্তার অধীনে পরিচালিত হচ্ছে। এর ফলে পরিষদের স্থবিরতা কাটবে এবং নাগরিক সেবায় নতুন গতি আসবে।

এদিকে, নতুন প্রশাসক নিয়োগের সংবাদে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা আশা করছেন, নতুন এই নিয়োগের ফলে থমকে যাওয়া উন্নয়ন কাজগুলো দ্রুত সম্পন্ন হবে এবং পরিষদ থেকে সাধারণ মানুষের প্রয়োজনীয় সনদ ও সেবা প্রাপ্তিতে ভোগান্তি দূর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd