• শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-উদ্ভাবনে অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি, ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন কোথায় এক নজরে দেখে নিন ক্ষতির শঙ্কায় সিলেটের ব্যবসায়ীরা অতিরিক্ত আইজিপি হলেন সিলেটের ডিআইজি মুশফেকুর রহমান সিন্ডিকেটের কব্জায় ওসমানী হাসপাতাল সালুটিকর-গোয়াইনঘাট সড়ক: যেন অনিয়ম ও লুটপাটের স্থায়ী চারণভূমি আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ ভোটের আগে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল নেইমার জুনিয়রের পিঠেই উঠছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘১০ নম্বর’ জার্সি দিরাইয়ে অনলাইন জুয়ার গ্রাস, বাড়ছে অপরাধ গরুর ভুঁড়ি সহজেই পরিষ্কার করবেন যেভাবে বিশ্বকাপের বলেও চার্জ! ২০২৬ আসরে প্রযুক্তির নতুন চমক বিশ্বকাপ ২০২৬: কোন শহরে থাকছে আপনার প্রিয় দল ঈদে সিলেটের পর্যটনকেন্দ্রে থাকবে কঠোর নিরাপত্তা: মন্ত্রী বিএনপিও পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চায়: হাসনাত বিশ্বনাথে বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি লুনা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে!

জামায়াতের সমাবেশের দিন উত্তরায় সম্মেলন ডাকলো জমিয়তে উলামা

Reporter Name / ৬৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

108

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১৯ জুলাই জাতীয় সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এবার সেই একই দিন রাজধানীর আরেক প্রান্ত উত্তরায় সম্মেলন ডেকেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর ঢাকা মহানগর উত্তরা জোনের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে “জুলাই সম্মেলন” করবে বলে জানিয়েছেন সংগঠনটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। ১৯ জুলাই সকাল ৯টায় উত্তরা ৩নং সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

একই দিনে দুটি ইসলামী দলের সমাবেশ-সম্মেলন কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

গত ৭ জুলাই বিমানবন্দর এলাকায় অবস্থিত জামিয়া বাবুস সালামে জমিয়তে উলামার একাংশের এই সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমীর সভাপতিত্বে ও সদস্য সচিব মুফতি কিফায়েতুল্লাহ আযহারীর সঞ্চালনায় জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন—জমিয়তের কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতি মহিউদ্দিন মাসুম, উত্তরখান থানা সভাপতি মাওলানা ইউসুফ কাসেমী, সহসভাপতি মাওলানা বোরহান উদ্দিন ও মাওলানা আব্দুর রহিম, পশ্চিম থানা সাধারণ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী, তুরাগ থানা সাধারণ সম্পাদক মুফতি আহমদ শফী, দক্ষিণখান থানা সভাপতি মুফতি আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মান্নান, উত্তরা পূর্ব থানা সিনিয়র সহসভাপতি মাওলানা মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হারুনুর রশীদ, খিলক্ষেত থানা সহসভাপতি মাওলানা হোসাইন আহমদ, যুব বিষয়ক সম্পাদক মুফতি আনাস বিন মুহসিন, উত্তরখান থানা সাধারণ সম্পাদক মাওলানা মুকাররম হোসাইন ও অর্থ সম্পাদক মাওলানা ইব্রাহিম আজাদী, উত্তরা পশ্চিম থানা সাংগঠনিক সম্পাদক মুফতি মঈনুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা নিজাম তালুকদার, তুরাগ থানার তৃতীয় প্রকল্পের সভাপতি মাওলানা তরিকুল ইসলাম মাজেদী ও সাংগঠনিক সম্পাদক মুফতি মিজানুর রহমান, মাওলানা ইকরাম তালুকদার, যুব জমিয়ত বাংলাদেশের দফতর সম্পাদক মাওলানা মুকতাদির আহমদ, ছাত্র জমিয়ত বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মুহাম্মদ নূর হোসাইন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd