• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে শাহজালাল মাজারের দানবাক্সে আরও মিললো ৮৯ লাখ টাকা, মিলেছে বিদেশি মুদ্রা-স্বর্ণ-রুপা জুড়ী-বড়লেখা সীমান্তে তিন দিনে ৩০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি বাংলাদেশ সাফ দলে দুই নতুন মুখ রোনান ও মাহি সেই পাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার মাধবপুরে জেলা পুলিশের সম্মাননায় প্রথম স্থান অর্জন করল বণিক বাড়ি শারদীয় দুর্গোৎসব আল্লামা সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন

জামায়াত ও ইশরাক ইস্যুতে জরুরি সভায় বসছে ইসি

Reporter Name / ২৭৮ Time View
Update : বুধবার, ৪ জুন, ২০২৫

268

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক এবং বিএনপি নেতা ইশরাক হোসের মেয়র হিসেবে শপথ ইস্যুতে জরুরি সভা ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)।\

বুধবার বিকাল ৩টায় এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিন সভার সভাপতিত্ব করবেন।

এ তথ্য নিশ্চিত করে ইসির বিশ্বস্ত একটি সূত্র আমার দেশকে জানিয়েছে, আদালতের নিদের্শনার আলোকে নির্বাচন কমিশনের করনীয় কি, এ বিষয়ে সভাটি আহবান করা হয়েছে।

প্রাপ্ত তথ্য মতে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শেষ কর্মদিবস এটি। আদালতের নিদেশনা দীর্ঘদিন ঝুলিয়ে না রাখার যৌক্তিকতা থেকে জরুরি বসার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে এখন পর্যন্ত বিএনপি নেতা ইশরাকের শপথ নিশ্চিত হয়নি। অপরদিকে জামায়াতের নিবন্ধন ও প্রতীক ইস্যুটি অমিমাংসিত। আজকের বৈকঠে এদুটি নিষ্পত্তি হতে পারে বলে আভাস পাওয়া গেছে।

এর আগে রোববার (১ জুন) দীর্ঘ এক যুগ পর রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। একই সঙ্গে নির্বাচন কমিশনকে অবিলম্বে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলেছেন আদালত।

তার আগে গত ২৯ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)মেয়র হিসেবে শপথ পড়ানোর ইস্যুতে সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের বক্তব্য শুনে এই আদেশ দেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। একইসঙ্গে পর্যবেক্ষণসহ আপিল নিষ্পত্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd