• শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-উদ্ভাবনে অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি, ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন কোথায় এক নজরে দেখে নিন ক্ষতির শঙ্কায় সিলেটের ব্যবসায়ীরা অতিরিক্ত আইজিপি হলেন সিলেটের ডিআইজি মুশফেকুর রহমান সিন্ডিকেটের কব্জায় ওসমানী হাসপাতাল সালুটিকর-গোয়াইনঘাট সড়ক: যেন অনিয়ম ও লুটপাটের স্থায়ী চারণভূমি আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ ভোটের আগে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল নেইমার জুনিয়রের পিঠেই উঠছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘১০ নম্বর’ জার্সি দিরাইয়ে অনলাইন জুয়ার গ্রাস, বাড়ছে অপরাধ গরুর ভুঁড়ি সহজেই পরিষ্কার করবেন যেভাবে বিশ্বকাপের বলেও চার্জ! ২০২৬ আসরে প্রযুক্তির নতুন চমক বিশ্বকাপ ২০২৬: কোন শহরে থাকছে আপনার প্রিয় দল ঈদে সিলেটের পর্যটনকেন্দ্রে থাকবে কঠোর নিরাপত্তা: মন্ত্রী বিএনপিও পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চায়: হাসনাত বিশ্বনাথে বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি লুনা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে!

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিন কর্মসূচি আপ বাংলাদেশের

Reporter Name / ২২৪ Time View
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫

119

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনব্যাপী কর্মসূচি পালন করবে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। সোমবার আপ বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানানো হয়।

৩৬ দিনব্যাপী কর্মসূচির মধ্যে থাকছে— শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের সুচিকিৎসা নিশ্চিতকরণ, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার রাষ্ট্রীয় উদ্যোগের দাবি, গণকবরে অশনাক্তকৃত শহীদদের লাশ ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে শনাক্ত করে শহীদ পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দেয়া, ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগের বিচার, গুম, খুন, গণহত্যার সাথে জড়িতদেরকে বিচারের মুখোমুখি করা এবং জুলাইয়ের ঘোষণাপত্র আদায়।

কর্মসূচিগুলো হলো—

১। ১ জুলাই থেকে ৩৬ জুলাই পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ

২। ৪ জুলাই: বরিশাল বিভাগীয় গণসংযোগ

৩। ৫ জুলাই: রংপুর বিভাগীয় গণসংযোগ

৪। ১১ জুলাই: চট্টগ্রাম বিভাগীয় গণসংযোগ

৫। ১২ জুলাই: সিলেট বিভাগীয় গণসংযোগ

৬। ১৫ জুলাই: নারী শিক্ষার্থীদের প্রতিরোধ স্মরণ

৭। ১৬ জুলাই: দোয়া ও শহীদদের কবর জিয়ারত

৮। ১৮ জুলাই: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ স্মরণ

৯। ১৮ জুলাই: খুলনা বিভাগীয় গণসংযোগ

১০। ১৯ জুলাই: রাজশাহী বিভাগীয় গণসংযোগ

১১। ১৯ জুলাই: মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতিরোধ স্মরণ

১২। ২০ জুলাই: মেহনতী মানুষের প্রতিরোধ স্মরণ

১৩। ২৫ জুলাই: ময়মনসিংহ বিভাগীয় গণসংযোগ

১৪। ২৬ জুলাই: ঢাকা বিভাগীয় গণসংযোগ

১৫। ১ আগস্ট: জুলাই ঘোষণাপত্রের দাবীতে বিক্ষোভ মিছিল

১৬। ৩ আগস্ট: হাসিনা পতনের ১ দফা দাবী স্মরণ

১৭। ৫ আগস্ট: গণঅভ্যুত্থান ও নতুন বাংলাদেশ দিবস উদযাপন

এছাড়াও জুলাই ঘোষণাপত্রের দাবিতে সকল রাজনৈতিক দলের সাথে সৌজন্য সাক্ষাৎ ও সংলাপের আয়োজন করবে ইউনাইটেড পিপলস বাংলাদেশ। পাশাপাশি সারা দেশে সাধারণ সমর্থক বৃদ্ধি কার্যক্রম পরিচালনা করবে আপ বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd