• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হেমন্তের দুপুরে ঝড়-বৃষ্টি সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী

জেলখানায় ভোট: ভোটাধিকার পেল সিলেটের বন্দিরা

Reporter Name / ২১৪ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

325

কারাবন্দি অবস্থায়ও ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন সিলেটের বন্দিরা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে এই প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন সিলেটের দুই কেন্দ্রীয় কারাগারের তিন শতাধিক বন্দি। নির্বাচন কমিশনের বিশেষ উদ্যোগে কারাগার প্রাঙ্গণেই স্থাপিত হবে পৃথক ভোট কেন্দ্র।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন কমিশনের নির্দেশনায় সিলেটের দুই কেন্দ্রীয় কারাগারের মোট ৩০০ জন বন্দি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন। আগামী ১২ ফেব্রুয়ারি কারাঘার এলাকাতেই স্থাপিত বিশেষ ভোট কেন্দ্রে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্দেশনা অনুযায়ী, পোস্টাল ভোটের জন্য নিবন্ধিত কোনো বন্দি ভোটের আগেই জামিনে মুক্তি পেলেও সাধারণ ভোটকেন্দ্রে ভোট দিতে পারবেন না। তাকে নির্ধারিত দিনে কারাগার প্রাঙ্গণের বিশেষ কেন্দ্রে উপস্থিত হয়েই পোস্টাল ব্যালটে ভোট দিতে হবে।

সিলেট কেন্দ্রীয় কারাগার-১ এ বর্তমানে প্রায় ১ হাজার ৭০০ বন্দি রয়েছেন। এর মধ্যে প্রায় ৪০০ জন বন্দি পোস্টাল ভোটের জন্য আবেদন করেছেন। যাচাই-বাছাই শেষে ২৫১ জন বন্দির নিবন্ধন সম্পন্ন হয়েছে। বাকি আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্রের ঘাটতি, তথ্যগত ত্রুটি ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় নিবন্ধন সম্ভব হয়নি।  নিবন্ধিত বন্দিদের ভোটগ্রহণের জন্য কারাগার প্রাঙ্গণে আলাদা ভোট কেন্দ্র স্থাপন করা হবে। যেখানে কঠোর নিরাপত্তা ও নিয়ন্ত্রিত পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হবে।

অন্যদিকে সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এ বর্তমানে ৮৮৬ জন বন্দির মধ্যে ৪৭ জন বন্দির পোস্টাল ভোটের নিবন্ধন সম্পন্ন হয়েছে। কারা কর্তৃপক্ষ জানায়, যেসব বন্দির জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে, তাদের সবাইকে নিবন্ধনের আওতায় আনা সম্ভব হয়েছে।

 

সিলেট কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার মোসা. নাহিদা পারভীন বলেন, ‘প্রায় ৪০০ জন বন্দি আবেদন করেছিলেন। যাচাই শেষে আড়াই শতাধিক বন্দির নিবন্ধন সম্পন্ন হয়েছে। কিছু ক্ষেত্রে তথ্যগত ত্রুটি থাকায় আবেদন বাতিল করতে হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটগ্রহণের সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।’ তিনি আরও জানান, পোস্টাল ভোটের জন্য নিবন্ধিত কোনো বন্দি জামিনে মুক্ত হলেও কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কারাগারের নির্ধারিত কেন্দ্রে এসেই ভোট দিতে হবে।

 

সিলেট কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, ‘আমাদের কারাগার থেকে ৪৭ জন বন্দির পোস্টাল ভোটের নিবন্ধন সম্পন্ন হয়েছে। যাদের জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে, তাদের সবাইকে নিবন্ধনের আওতায় আনা সম্ভব হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd