• রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছে সরকার -এমপি লুনা কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত মরক্কো আয় ব্যয়ের মধ্যে কোনো সচ্ছতাও নেই,ওদের কাছে কোনো হিসাব নেই সাবেক এমপি অধ্যক্ষ ফরিদ চৌধুরীর ইন্তেকাল কানাইঘাটে জানাযা আজ বিকেল ৪টায় কুলাউড়ায় বিএসএফের গু লি তে বাংলাদেশি নি হ ত হযরত শাহজালাল ও শাহপরাণ (রহ.) মাজারের দানবাক্সে তালা সিলেটে পুলিশের ‘ডাইরেক্ট অ্যাকশন’ ক্রিকেটার নাঈমকে ডিবি পরিচয়ে মারধর, থানায় নিয়ে হেনস্তা পয়েন্ট ভাগাভাগিতে শেষ কানাডা-বসনিয়া লড়াই নতুন পে স্কেলে বেতন বাড়বে দ্বিগুণ থেকে আড়াইগুণ, অনুপাত ১:৯ ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় সিউক এর নতুন চেয়ারম্যান কয়েস লোদী বিয়ের পিঁড়িতে বসছেন জেনিফার? তিন লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকোর শুভসূচনা এবারের বাজেট বাস্তবতা বিবর্জিত, উচ্চাভিলাষী ও ঋণনির্ভর: নাহিদ দেশে স্বর্ণের দামে ফের বড় পতন দুধ দিয়ে গোসল সেরে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক সীমিত সম্পদের মধ্যে দেশের সবাইকে স্বস্তি দিতে এ বাজেট: অর্থমন্ত্রী ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ

ঢাকাসহ ৩ জেলায় মাঠে নামছে বিজিবি

Reporter Name / ১২৯ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
ঢাকাসহ ৩ জেলায় মাঠে নামছে বিজিবি

179

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজধানীসহ ৩ জেলায় ৩৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে মাঠে নামছে তারা।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি ৫ ব্যাটালিয়নের ট্রেনিং গ্রাউন্ডে নির্বাচনকালীন মহড়া শেষে বিজিবি ৫ ঢাকা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভোট নিশ্চিতে ঢাকা সেক্টরের আওতাধীন বিজিবি ৫ ব্যাটালিয়ন এলাকায় মোট ৩৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে। এরমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫টি সংসদীয় আসনে ১১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি ঢাকা জেলার সাভার ও ধামরাইয়ের ২টি আসনে ৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে।

আরও পড়ুন: নির্বাচনি শৃঙ্খলার বিঘ্ন ঘটানো হচ্ছে: জামায়াত আমির

এছাড়াও ফরিদপুরের ৪টি আসনে ১৩ প্লাটুন ও মানিকগঞ্জের ৩টি আসনে ৮ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবে। দায়িত্বপূর্ণ এসব এলাকায় ১২টি বেইজ ক্যাম্প থেকে বিজিবির সদস্যরা নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে।

লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান জানান, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে নির্বাচনকালীন বিশেষ মোতায়েন কার্যক্রম শুরু হবে। তবে বর্তমানে বিজিবি ৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় টহল ও তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া নির্বাচনকালীন বিশেষ মোতায়েন কার্যক্রমের অংশ হিসেবে নিরাপত্তা জোরদারে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশির ক্ষেত্রে বিজিবির বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। সেই সঙ্গে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd