• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হেমন্তের দুপুরে ঝড়-বৃষ্টি সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী

দক্ষিণ কোরিয়ায় কর্মরত তরুণ অর্থনীতিবিদ ড. মো. আমিনুর রহমান পাচ্ছেন প্রবাসী সম্মাননা

Reporter Name / ৫৭৫ Time View
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

424

দক্ষিণ কোরিয়ায় কর্মরত তরুণ অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ ড. মো. আমিনুর রহমানকে প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং অর্থনৈতিক ও সামাজিক অবদানের স্বীকৃতিস্বরূপ প্রবাসী সম্মাননা প্রদান করছে জেলা প্রশাসন, সিলেট। আজ সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে কবি নজরুল অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হবে।

ড. মো. আমিনুর রহমান বর্তমানে দক্ষিণ কোরিয়ার গাংসো ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি সিলেট সিটি কর্পোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের বালুচর এলাকার স্থায়ী বাসিন্দা। শিক্ষাজীবনের শুরুতে তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশে পাড়ি জমান এবং দক্ষিণ কোরিয়ায় মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। শিক্ষা সমাপ্তির পর তিনি একই দেশে শিক্ষকতা পেশায় যোগ দেন।

বিদেশে অবস্থান করলেও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ড. আমিনুর রহমান স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কোরিয়ান নাগরিকদের মাঝে বাংলা ভাষা শিক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাঁর এই অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ দূতাবাস, কোরিয়া তাঁকে সম্মাননা স্মারক প্রদান করে।

শিক্ষকতার পাশাপাশি তিনি বাংলাদেশের শ্রমবাজার, রেমিট্যান্স ও সামগ্রিক অর্থনীতি নিয়ে গবেষণা কার্যক্রমে সক্রিয় রয়েছেন। একই সঙ্গে নিয়মিত রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রেখে চলেছেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত এ সম্মাননা ড. মো. আমিনুর রহমানের পক্ষে গ্রহণ করবেন তাঁর গর্বিত পিতা—সিলেট জজ কোর্টের জন-নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মো. মুহিবুর রহমান এবং মাতা রেহানা ফেরদৌস চৌধুরী।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রবাসে থেকে দেশের সুনাম বৃদ্ধি এবং বহুমাত্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd