• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মাধবপুর থেকে অপহৃত কিশোরীকে সিলেটে উদ্ধার, অপহরক গ্রেফতার জ্বালানি সংকট থেকে উত্তরণে সময় লাগবে ‘দলীয়করণ করতেই জুলাই সনদ বাস্তবায়ন করছে না সরকার’ আ.লীগের বিরুদ্ধে আবারও যুদ্ধ হবে, দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু রোগী বেশি হবিগঞ্জে কম মৌলভীবাজারে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০ হাম উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃত্যু ফেঞ্চুগঞ্জে অটোরিকশা- মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের বড় বড় গর্ত দুর্ঘটনার আশঙ্কা আজ গণ-অভ্যূত্থান দিবস: বাংলাদেশের নবজাগরণের অবিস্মরণীয় দিন জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী বৃষ্টি উপেক্ষা করেই ১১ দলীয় ঐক্যের গণসমাবেশে নেতাকর্মীরা ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশিবিরের গণজমায়েত ঠোঁটের রঙে ৫ হাজার বছরের ইতিহাস দেশের রাজনীতিকে বিভক্ত করেছে এনসিপি-জামায়াত জোট: এ্যানি ১৮ ঘণ্টা পর উড়াল দিল সিলেটে আটকে পড়া ফ্লাইট শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ‘ছাত্র-জনতার আত্মত্যাগের মূল লক্ষ্য ছিল সুশাসন প্রতিষ্ঠা করা’ সিলেটে জুলাইয়ের শহীদদের কবর জিয়ারত করল সিলেট জেলা জামায়াত

‘দলীয়করণ করতেই জুলাই সনদ বাস্তবায়ন করছে না সরকার’

Reporter Name / ২ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

3

সিলেট জেলা জামায়াতে ইসলামীর এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ নজরুল ইসলাম বলেছেন, মানুষের সাথে বৈষম্য-সন্ত্রাসী-চাঁদাবাজি-দূর্নীতি ও দলীয়করণ করতেই জুলাই সনদ বাস্তবায়ন করছে না সরকার। নির্বাচনের পূর্বে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও ক্ষমতা গ্রহনের পর তা ভুলেই গেছেন প্রধানমন্ত্রী। আর জুলাই সনদ বাস্তবায়নের পথ থেকে সরে এসে তারা দেশে সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি করছেন। এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হেমলেট বাহিনী দিয়ে শিক্ষার্থীদের উপর এক যুগে হামলা করছেন। কিন্তু জাতিকে মেধা শূন্য করার ষড়যন্ত্র জাতি বুঝে গেছেন। তাই আসুন সন্ত্রাসের পথ ছেড়ে আমাদের সাথে ভালো কিছু করার প্রতিযোগীতায়। এতে জাতিও ভালো কিছু পাবেন।

তিনি বুধবার (৫ আগস্ট) বিকেলে ‘ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটের বিশ্বনাথে ‘১১ দলীয় ঐক্য উপজেলা ও পৌরসভা’র উদ্যোগে আয়োজিত গণমিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে গণমিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে নতুন বাজারস্থ প্রবাসী চত্বরে অনুষ্ঠিত পথসভাস্থলে এসে শেষ হয়।

সভায় বক্তারা আরোও বলেন, জুলাই সনদকে বাস্তবায়ন না করে যারা গুম করার পায়তারা করছে, তারা বোকার রাজ্যে বাস করছে। তারা জানে না জুলাই সনদ বাস্তবায়ন না করলে, কোন সরকারকেই মেনে নেবেন না এদেশের জনগণ। জুলাই সনদ বাস্তবায়ন না করে বর্তমান সরকার জনগণের সাথে বেঈমানী করছে। আর ওই জুলাই সনদ বাস্তবায়িত না হলে দেশবাসীকে সাথে নিয়ে জুলাই যোদ্ধারা আবারও জুলাইকে ফিরিয়ে আনবেন। কারণ ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠার জন্যই জুলাই আন্দোলনের মধ্য দিয়ে এদেশে গণঅভ্যুত্থান সৃষ্টি হয়ে ছিলো।

১১ দলীয় ঐক্য বিশ্বনাথ উপজেলা শাখার সমন্বয়ক ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মতিউর রহমান ও পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারী জাহেদুর রহমানের যৌথ পরিচালনায় গণমিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচএম আক্তার ফারুক, উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত আহবায়ক এম. খলিল উল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা আশরাফুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুস সোবহান, উপজেলা এনসিপির সদস্য সচিব মামুন আলী, পৌর এনসিপির আহবায়ক সাইফুল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd