• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিতে যুক্ত স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, হবে সাত ধাপে সুন্দর বাংলাদেশ গড়তে মেধাবীদের প্রস্তুত হওয়ার আহ্বান জামায়াত আমিরের চোরের মায়ের বড় গলা, ‘দুর্নীতির বরপুত্র’ আসিফের অবস্থাও সেরকম: রাশেদ খান রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সিলেটে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা শাবিপ্রবি শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগ, রাজমিস্ত্রি যুবককে পুলিশে সোপর্দ ডাকসু সংগ্রহশালা থেকে পাকিস্তানের নেতা জিন্নাহকে অপসারণের দাবি ঢাবি ছাত্রদলের আম্বরখানায় নাগরী লিপিতে সাইনবোর্ড, ফিরছে সিলেটের হারানো ঐতিহ্য হাকালুকি হাওরে মিলছে রুপালি ইলিশ ভুকশিমইলে ঈদে মিলাদুন্নবী মাহফিল: এমপিকে বক্তব্যের সুযোগ না দেওয়ায় সমর্থকদের তীব্র ক্ষোভ খালি ভারত ভারত না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘রাসূল (সা.)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ’ এক দশকে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান রাষ্ট্রপ্রতির আগমনে রূপ বদলাচ্ছে সিলেট সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক: হেফাজতে ইসলাম মাধবপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে ইউএনওর গাড়ির সংঘর্ষ,আহত ১ তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা সিলেট মহানগর ৩৯নং ওয়ার্ড জামায়াতের জনশক্তি সমাবেশ শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহ আমিনীর দাফন সম্পন্ন

দিরাইয়ে অনলাইন জুয়াড়ি চক্রের মূলহোতাসহ গ্রেফতার ২

Reporter Name / ১৮৯ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

288

সুনামগঞ্জের দিরাইয়ে পুলিশের এক বিশেষ অভিযানে অনলাইন জুয়াড়ি চক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ১৭টি স্মার্টফোন জব্দ করা হয়।

শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে দিরাই পৌর শহরের আরামবাগ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামের বর্তমান চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের ছোট ভাই এবং মৃত মতলিব মিয়ার ছেলে মো. মাহবুব হোসেন হিমেল (২৬) ও সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে হাসান মিয়া (২৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, মাহবুব হোসেন হিমেল দীর্ঘদিন ধরে দিরাই পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় সক্রিয়ভাবে অনলাইন জুয়া পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে দিরাই থানা পুলিশের একটি দল আরামবাগ এলাকায় হিমেলের বাসার ছাদের চিলেকোঠায় অভিযান চালায়। এসময় জুয়া খেলা অবস্থায় হিমেল ও হাসানকে হাতেনাতে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের আরও কয়েকজন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অনলাইন জুয়ার প্রভাবে এলাকার তরুণ সমাজ বিপথগামী হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ নজরদারি বৃদ্ধি করেছিল। অভিযানে ১৭টি মোবাইল ফোনসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদের সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd