• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নিজেকে ডাকসুর ‘জিএস’ ঘোষণা করে রাশেদ খানের স্ট্যাটাস নবম পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে ড. নুরুল ইসলাম বাবুল—নতুন সমীকরণের ইঙ্গিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াত মনোনীত ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেন ৫ সেপ্টেম্বর লংমার্চ, লক্ষাধিক মানুষের সমাগমের প্রস্তুতি শাবিপ্রবিতে ভর্তিতে শীর্ষে চট্টগ্রাম-ঢাকা, তৃতীয় সিলেট সিলেটের পথে পল্লব, সাথে থানাপুলিশ দিরাইয়ে খুনের পর প্রতিপক্ষের বাড়িঘরে ব্যাপক তাণ্ডব ও লুটপাট, ঘরছাড়া অর্ধশত পরিবার সিলেট মহানগর আ. লীগের সাধারণ সম্পাদক জাকির গ্রেপ্তারের গুঞ্জন, যা জানা গেল হবিগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের অভিযোগ, বিজিবি বলছে ‘চোরাকারবারিদের গুলিতে’ কমলগঞ্জে বিএসএফের পুশইন করা দুই নারীসহ ৩ বাংলাদেশি আটক মজুরি বাড়ানোসহ ৫ দফা দাবিতে বড়লেখায় চা শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার : প্রতিমন্ত্রী নুর ২০ হাজার টাকা নিয়ে বিরোধ, হবিগঞ্জে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট বোন নিহত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হচ্ছেন নুরুল ইসলাম বাবুল স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি সংসদ ভবনের সামনে ছিনতাই, রিকশা থেকে পড়ে প্রাণ গেল শিক্ষিকার সিলেটসহ ৮ জেলায় যে সময়ে হবে ভ য়া ব হ লোডশেডিং ছাতক উত্তর উপজেলা তালামীযের কৃতি সংবর্ধনা সম্পন্ন

দিরাইয়ে খুনের পর প্রতিপক্ষের বাড়িঘরে ব্যাপক তাণ্ডব ও লুটপাট, ঘরছাড়া অর্ধশত পরিবার

Reporter Name / ২৯ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

34

সুনামগঞ্জের দিরাই উপজেলায় খাসজমি ও আধিপত্যের বিরোধে এক যুবক নিহতের ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে ব্যাপক তাণ্ডব, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রাম এখন কার্যত পুরুষশূন্য। হামলার ভয়ে অর্ধশতাধিক পরিবারের নারী-শিশু ও বৃদ্ধরা বাড়িঘর ছেড়ে অন্যত্র মানবেতর জীবনযাপন করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলীনগর গ্রামের খাসজমি ও জলমহালের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে ভাটিপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শাহাদ্বীব আলী এবং রফিকুল ইসলামের পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ১২ মে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে শাহাদ্বীব আলীর পক্ষের রতন মিয়া (২৭) গুরুতর আহত হন এবং ১৩ মে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রতন মিয়ার মৃত্যুর পর তার বাবা সোনা মিয়া বাদী হয়ে ১৬৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর গ্রেফতার আতঙ্কে রফিকুল ইসলামের পক্ষের পুরুষরা গ্রাম ছেড়ে পালিয়ে গেলে পুরো গ্রামের নিয়ন্ত্রণ চলে যায় শাহাদ্বীব আলীর সমর্থকদের হাতে। অভিযোগ উঠেছে, এরপর থেকেই শুরু হয় ধারাবাহিক হামলা ও লুণ্ঠন।

সরেজমিনে আলীনগর গ্রামে গিয়ে দেখা যায় এক বিভীষিকাময় চিত্র। অর্ধশতাধিক বসতঘর ভাঙচুর করে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। সাবেক মহিলা ইউপি সদস্য রেনুকা বেগমের পাকা ঘরের ছাদ ফুটো করে এবং দেয়াল ভেঙে সর্বস্ব লুটে নেওয়া হয়েছে। তার দেবর জামাল মিয়ার ঘরটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গ্রামের নারী সুবেনা, রাজনা ও আমিনা বেগমসহ একাধিক ভুক্তভোগী অভিযোগ করেন, তাদের ঘরের ধান, চাল, গরু-ছাগল, আসবাবপত্র, এমনকি ফ্রিজ ও মাড়াই মেশিন পর্যন্ত লুট করে নিয়ে গেছে হামলাকারীরা।

ভুক্তভোগীদের আরও অভিযোগ, ঘর রক্ষার প্রতিশ্রুতি দিয়ে শাহাদ্বীব মেম্বার অনেকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। যারা টাকা দিতে পারেননি, তাদের বাড়িঘরই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি টিউবওয়েল ও টয়লেটও রক্ষা পায়নি হামলা থেকে।

অভিযোগের বিষয়ে ইউপি সদস্য শাহাদ্বীব আলী বলেন, একটি হত্যাকাণ্ডের ঘটনায় উত্তেজনার বশে কিছু ঘরবাড়ি ভাঙচুর হতে পারে, তবে লুটপাটের অভিযোগ সঠিক নয়। পুলিশের উপস্থিতিতেই অনেকে তাদের মালপত্র সরিয়ে নিয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে বাড়িঘর ভাঙচুরের সত্যতা পেয়েছেন। তিনি বলেন, ঘটনার সময় আসামিরা পলাতক ছিল। ক্ষতিগ্রস্ত পক্ষ আদালতে একটি মামলা দায়ের করেছে। আদালতের নির্দেশনা অনুযায়ী তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বর্তমানে আলীনগর গ্রামে চরম থমথমে অবস্থা বিরাজ করছে। ভিটেমাটি হারানো পরিবারগুলো নিরাপত্তা ও নিজেদের ভিটেয় ফেরার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd