• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হেমন্তের দুপুরে ঝড়-বৃষ্টি সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী

দুবাই বন্দরে কুয়েতের তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা

Reporter Name / ২৭৩ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

394

ইরানের একটি হামলায় দুবাই বন্দরে কুয়েতের একটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে গেছে বলে জানা গেছে। কুয়েতের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানির বরাত দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা কুনা জানায়, সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরের নোঙর এলাকায় অবস্থানকালে কুয়েতের বিশাল তেলবাহী জাহাজটি ইরানের সরাসরি ও উদ্দেশ্যপ্রণোদিত হামলার শিকার হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম অনুযায়ী, কুয়েতের ভেরি লার্জ ক্রুড অয়েল ক্যারিয়ার আল-সালমি নামের জাহাজটি লক্ষ্যবস্তু ছিল। কুনা আরও জানায়, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুবাইয়ের কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষায়িত সামুদ্রিক অগ্নিনির্বাপক দল আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, হামলার সময় জাহাজটি পুরোপুরি তেল বোঝাই ছিল, এবং এতে জাহাজের ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি আশপাশের পানিতে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

এছাড়া কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ‘শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd