• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হাসিনাকে ধরে আনব, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা দেশে ফেরার পথে সৌদিতে দুর্ঘটনায় সিলেটের ৪ প্রবাসী নিহত সিলেটে পুলিশ কর্মকর্তার নাম-ছবি ব্যবহার করে ফেসবুকে ধর্ম অবমাননাকর পোস্ট, থানায় জিডি শ্রীমঙ্গলে ভেজাল ও মানহীন পণ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা গোয়াইনঘাটের ওসি ওমর ফারুক’র মানবিক দৃষ্টান্ত: নিজের রক্ত দিয়ে বাঁচালেন মুমূর্ষু গর্ভবতী মায়ের প্রাণ উপজেলা নির্বাচনে মিছিল-শোডাউন-পোস্টার নিষিদ্ধ ঘোষণা হলো এশিয়ান গেমস ক্রিকেটের সূচি পাসপোর্ট অফিসে ‘দরবেশ বাবা’, দৈনিক আয় ৪ লাখ! সিলেটে যে দুই রেস্টুরেন্টকে জ রি মা না নবীগঞ্জে জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক সিলেট নগরী থেকে ছিনতাইকারী সন্দেহে গ্রেপ্তার ৩ জামায়াত কল্যাণমূলক ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে-মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট ব্যাটালিয়ন ৪৮ কর্তৃক ০১ কোটি ৮৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক সিলেট ব্যাটালিয়ন ৪৮ কর্তৃক ০১ কোটি ৮৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক সিলেটে মধ্যরাতে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা গ্রে ফ তা র রাসুলের (সা.) জীবনাদর্শই মানবতার মুক্তির পথ -মাহমুদুর রহমান দিলাওয়ার পাটওয়ারীর ব্যবহৃত গাড়িটির মালিক সাবেক বিএনপি নেতা, আ.লীগের নন শাপলা চত্বর থেকে লালদিঘি ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

দুর্বল জাতীয় মানবাধিকার কমিশন বিলের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট

Reporter Name / ৭ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

10

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করে নতুন করে দুর্বল আইন পাশের জন্য জাতীয় সংসদে উত্থাপন করায় জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল।

রোববার জাতীয় সংসদে বিলটি উত্থাপনের জন্য আইনমন্ত্রী আসাদুজ্জামানকে আহ্বান জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এসময় বিল পাশের বিরোধিতা করে বক্তব্য দেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান।

তিনি বলেছেন, দুর্বল আইনের পাস করার অংশীদার হবো না। আমরা এ আইনের আলোচনায় অংশগ্রহণ করছি না এবং আমরা এখন ওয়াকআউট করছি। জবাবে স্পিকার বলেন, ওয়াকআউট করার জন্য আপনাদেরও ধন্যবাদ।

জ জাতীয় সংসদে জাতীয় মানবাধিকার কমিশন বিল পাশের জন্য উত্থাপন করেন আইন মন্ত্রী আসাদুজ্জামান। পরে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল পাশের জন্য উত্থাপন করবেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিল দুটো অধ্যাদেশ আকারে জারি করা হয়েছিল। পরে সেটি বাতিল করে সরকার।

বিষয়টি উল্লেখ করে বিরোধী দলীয় নেতা বলেন, সরকারি দলের পক্ষ থেকে যখন বিলগুলো বাতিল করা হয়, তখন বলা হয়েছিল যে অত্যন্ত শক্তিশালী এবং আরও ভালো আকারে তারা নিয়ে আসবে। মানবাধিকার সংক্রান্ত যে বিলটা এসেছে, সেখানে আইনের স্পষ্ট দ্বৈত প্রয়োগ দেখা যাচ্ছে। মানবাধিকার কমিশনকে একটা ইউনিফর্ম অথরিটি দেওয়া হয় নাই।

বিরোধী দলীয় নেতা বলেন, মানবাধিকার সংক্রান্ত বিলে আইনের স্পষ্ট দ্বৈত প্রয়োগ দেখা যাচ্ছে। সাধারণ মানুষ যদি কোনো মানবাধিকার লঙ্ঘন করে, তাহলে মানবাধিকার কমিশন সরাসরি তার তদন্ত করতে পারবে।

শৃঙ্খলা বাহিনীর জন্য বিশেষ বিধানের কথা উল্লেখ করে তিনি বলেন, আইনের দ্বৈত প্রয়োগ হতে পারে না। রাষ্ট্রীয় বাহিনী তারা রাষ্ট্রের কর্মচারী, কিন্তু তারা এ দেশের নাগরিক। একই অপরাধে একজনের জন্য সরাসরি তদন্ত করা যাবে, আরেক জায়গায় আটকে পড়ে যাবে—এটা হতে পারে না।

বিরোধী দলীয় নেতা ওয়াকআউট করার পরে স্পিকার বলেন, আপনাকে ওয়াকআউট করার জন্য ধন্যবাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd