দেশের রাজনীতিকে বিভক্ত করেছে এনসিপি-জামায়াত জোট: এ্যানি
Reporter Name
/ ৩
Time View
Update :
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Share
দেশের রাজনীতিকে বিভক্ত করেছে এনসিপি-জামায়াত জোট: এ্যানি
এনসিপি ও জামায়াত-শিবির দেশের রাজনীতিকে বিভক্ত করেছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, এনসিপি ও জামায়াত-শিবির ফ্যাসিস্টবিরোধী ঐক্যে ফাটল ধরিয়েছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন ভাষায় বক্তব্য দিচ্ছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুর জেলা শহরের এন আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা বিএনপির আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদদের স্মরণে অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্যে এ্যানি এসব কথা বলেন। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘যারা স্বাধীনতার সময় বাংলাদেশের বিপক্ষে ছিল, তারাই নাসীরুদ্দীন পাটওয়ারীদের মতো বেয়াদবদের সৃষ্টি করেছে। আজ তারা দেশে বেয়াদবতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করছে।’ তিনি বলেন, ‘কেউ যদি...
4
এনসিপি ও জামায়াত-শিবির দেশের রাজনীতিকে বিভক্ত করেছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, এনসিপি ও জামায়াত-শিবির ফ্যাসিস্টবিরোধী ঐক্যে ফাটল ধরিয়েছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন ভাষায় বক্তব্য দিচ্ছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুর জেলা শহরের এন আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা বিএনপির আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদদের স্মরণে অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্যে এ্যানি এসব কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘যারা স্বাধীনতার সময় বাংলাদেশের বিপক্ষে ছিল, তারাই নাসীরুদ্দীন পাটওয়ারীদের মতো বেয়াদবদের সৃষ্টি করেছে। আজ তারা দেশে বেয়াদবতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করছে।’ তিনি বলেন, ‘কেউ যদি বলে বাংলাদেশে একাধিক বিরোধী দল রয়েছে, আমি তা বিশ্বাস করি না। বিরোধী দল একটাই, সেটি জামায়াত-শিবির। নতুন যে রাজনৈতিক দল এনসিপি সৃষ্টি হয়েছে, তারা জামায়াত-শিবিরের নেতৃত্বে একাকার হয়ে গেছে।’
এ্যানি বলেন, ‘বাংলাদেশে ফ্যাসিস্টবিরোধী দুটি পক্ষ ছিল। একটি জামায়াত-শিবির এবং অন্যটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গড়ে ওঠা বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তি। এখন একটি পক্ষ প্রতিদিন গায়ে পড়ে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এবং তারেক রহমানকে নিয়ে অশালীন ভাষায় বক্তব্য দিচ্ছে।’
এ্যানি আরও বলেন, ‘আমরা এখনও ধৈর্য ধরেছি। আমাদের ধৈর্যের বাঁধ এখনো ভাঙেনি, কারণ আমরা দীর্ঘদিন রাজনীতি করে এখানে এসেছি। বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক দল। এ দলে নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো অশালীন ও রুচিহীন ভাষায় রাজনীতি করার কোনো সুযোগ নেই। তারেক রহমান এ বিষয়ে অত্যন্ত সজাগ। দলের শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে তিনি বারবার সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন।’
এ্যানি অভিযোগ করেন, ‘৫ আগস্টের পর তারা শুধু জুলাই আন্দোলনকে নয়, বাংলাদেশের রাজনীতিকেও বিভক্ত করেছে। ফ্যাসিস্টবিরোধী ঐক্যে ফাটল ধরিয়েছে। ২০২৩ সালের ১৮ জুলাই লক্ষ্মীপুরে কৃষকদল নেতা সজীবকে হত্যা করা হয়েছিল। তখন তারা কোথায় ছিল? গত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামেও তাদের দেখা যায়নি। তারা মূলত ৫ আগস্টের পরের জুলাইযোদ্ধা।’