বৃষ্টির দাপটে মাঠেই নামতে হলো না ভারত ও পাকিস্তানকে। কোয়ার্টার ফাইনালের ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সরাসরি এশিয়ান গেমসের সেমিফাইনালের টিকিট পেয়েছে দুই ক্রিকেট পরাশক্তি। জাপানের নিসশিনের কোরোগি স্পোর্টস পার্কে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল হংকং, চীনের। তবে টানা বৃষ্টির কারণে টসও করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। বিকেলে একই মাঠে ভারতের বিপক্ষে আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল হওয়ার কথা ছিল। কিন্তু মাঠ ভেজা থাকায় টসের আগেই ম্যাচটি বাতিল করা হয়।
12
বৃষ্টির দাপটে মাঠেই নামতে হলো না ভারত ও পাকিস্তানকে। কোয়ার্টার ফাইনালের ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সরাসরি এশিয়ান গেমসের সেমিফাইনালের টিকিট পেয়েছে দুই ক্রিকেট পরাশক্তি।
জাপানের নিসশিনের কোরোগি স্পোর্টস পার্কে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল হংকং, চীনের। তবে টানা বৃষ্টির কারণে টসও করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
বিকেলে একই মাঠে ভারতের বিপক্ষে আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল হওয়ার কথা ছিল। কিন্তু মাঠ ভেজা থাকায় টসের আগেই ম্যাচটি বাতিল করা হয়।