• সোমবার, ২৫ মে ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গরুর ভুঁড়ি সহজেই পরিষ্কার করবেন যেভাবে বিশ্বকাপের বলেও চার্জ! ২০২৬ আসরে প্রযুক্তির নতুন চমক বিশ্বকাপ ২০২৬: কোন শহরে থাকছে আপনার প্রিয় দল ঈদে সিলেটের পর্যটনকেন্দ্রে থাকবে কঠোর নিরাপত্তা: মন্ত্রী বিএনপিও পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চায়: হাসনাত বিশ্বনাথে বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি লুনা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে! হজে ২৪ বাংলাদেশির মৃত্যু সিলেট থেকে কেনা কুরবানির ৩ গরু ছিনতাই বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান রামিসা হত্যার বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করছে কিছু রাজনৈতিক দল হামে আক্রান্ত ছেলেকে নিয়ে প্রতিবন্ধী এক বাবার লড়াই মৌলভীবাজারে মহাবিপন্ন আহত চিতা বিড়াল উদ্ধার সিলেটে নিজের মেয়েকে গলা কেটে খুন করলেন মা সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল র‌্যাব সদস্যের মাধবপুরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার হাওর দখল ও শিল্পায়নের অপচেষ্টা বন্ধের দাবিতে মৌলভীবাজারে কৃষক সমাবেশ সিলেটে রেললাইনে পড়েছিল নারীর কাটা মরদেহ

নির্বাচনে আচরণ বিধিমালা চূড়ান্ত : প্রচারে এআই, পোস্টার ও ড্রোন নিষিদ্ধ

Reporter Name / ১১২ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

105

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা সংশোধন করে চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কোনো ধরনের কনটেন্ট তৈরি ও প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

সেই সঙ্গে নির্বাচনী প্রচার ও ভোট গ্রহণের সময় পোস্টার, ড্রোন, কোয়াডকপ্টার বা এ জাতীয় যন্ত্র ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া নির্বাচনী প্রচারসামগ্রীতে পলিথিন ও রেক্সিনের ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ৩ সেপ্টেম্বর এই আচরণবিধি চূড়ান্ত করে ইসি। আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগেই এ বিধান কার্যকর হবে।

এআই ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার :
আচরণবিধি অনুযায়ী, নির্বাচনী প্রচারসহ যেকোনো বিষয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অসৎ বা ক্ষতিকর উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। প্রার্থী, তাঁর এজেন্ট বা দলের সামাজিক যোগাযোগমাধ্যমের নাম, অ্যাকাউন্ট আইডি, ই-মেইল আইডি এবং অন্যান্য পরিচয়-সংক্রান্ত তথ্য প্রচার শুরুর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘৃণ্য বক্তব্য, ভ্রান্ত তথ্য, কারও মুখ বিকৃত করা, মিথ্যা তথ্য প্রচারসহ ক্ষতিকর কনটেন্ট তৈরি বা প্রচার কঠোরভাবে নিষিদ্ধ করেছে ইসি। বিশেষ করে প্রতিপক্ষ, নারী, সংখ্যালঘু বা অন্য কোনো গোষ্ঠীকে লক্ষ্য করে ঘৃণ্য, ব্যক্তিগত আক্রমণ বা উসকানিমূলক ভাষা ব্যবহার করা যাবে না।

আচরণ বিধিমালা লঙ্ঘনের ঘটনায় শাস্তি বাড়ানোর প্রস্তাব করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিমালায় প্রার্থিতা বাতিলের বিধান যুক্ত করা হয়েছে এবং জরিমানার পরিমাণ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে দেড় লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। সেই সঙ্গে আগের বিধান অনুযায়ী ছয় মাস পর্যন্ত কারাদ-ের বিধান অপরিবর্তিত রাখা হয়েছে।

নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, নির্বাচনী প্রচারে এআই ব্যবহারে নিরুৎসাহিত করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম বা কৃত্রিম বুদ্ধিমত্তার এমন কোনো ব্যবহার করা যাবে না, যা আচরণবিধি লঙ্ঘন করে। তিনি আরও জানান, এই সংশোধিত বিধিমালা আইন মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

পোস্টার ও ব্যানারে নিষেধাজ্ঞা :
আচরণবিধি অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে পোস্টার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া রেক্সিন, পলিথিন, প্লাস্টিক, পিভিসি বা পরিবেশের জন্য ক্ষতিকর উপাদানে তৈরি কোনো ধরনের লিফলেট, হ্যান্ডবিল, ফেস্টুন বা ব্যানার ব্যবহারেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
একজন প্রার্থী কোনো নির্বাচনী এলাকায় সর্বোচ্চ ২০টি বিলবোর্ড স্থাপন করতে পারবেন। প্রতিটি বিলবোর্ডের আকার সর্বোচ্চ ১৬ ফুট বাই ৯ ফুট হতে পারবে।

ভিভিআইপি-সংক্রান্ত বিধান :
আচরণবিধিতে প্রধানমন্ত্রী, মন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেতা, উপমন্ত্রী, সংসদ সদস্য, মেয়রসহ সাংবিধানিক পদে থাকা ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টা বা সমপর্যায়ের কর্মকর্তাদের সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এই শ্রেণির ব্যক্তিদের নির্বাচনী প্রচারে অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া প্রার্থীরা কোনো প্রতিষ্ঠান, সংগঠন বা সমিতি থেকে সংবর্ধনা নিতে পারবেন না।

ড্রোন, হেলিকপ্টার ও লাউড স্পিকার :
নির্বাচনী প্রচার ও ভোট গ্রহণের সময় কোনো ধরনের ড্রোন, কোয়াডকপ্টার বা এ ধরনের যন্ত্র ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের ব্যক্তিরা নির্বাচনী প্রচারে হেলিকপ্টার ব্যবহার করতে পারবেন, তবে হেলিকপ্টার থেকে কোনো লিফলেট, ব্যানার বা প্রচারসামগ্রী বিতরণ বা ঝোলানো যাবে না। এর আগে কেবল দলীয় প্রধান বা সমপর্যায়ের নেতাদেরই হেলিকপ্টার ব্যবহারের অনুমতি ছিল।

মাইক বা লাউড স্পিকারের শব্দ ৬০ ডেসিবেলের বেশি হতে পারবে না। প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইক ব্যবহার করার অনুমতি থাকবে। আচরণবিধি ভঙ্গ করলে প্রার্থীর মনোনয়নপত্র বাতিল পর্যন্ত হতে পারে। ইসি আবদুর রহমানেল মাছউদ সাংবাদিকদের জানান, আচরণবিধি ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শাস্তি আরও কঠোর করার ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ইসি মাছউদ আরও বলেন, এই আচরণবিধি চূড়ান্ত এবং এ বিষয়ে সরকারের আলাদা অনুমোদনের প্রয়োজন নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd