• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিমেবির ৬ কর্মকর্তা-কর্মচারী কারাগারে ভুয়া তথ্য দিয়ে জার্নাল প্রকাশ করেও হলেন শাবি প্রো-ভিসি মিলাদুন্নবী ও উম্মতের করণীয় সরকারের ব্যর্থতায় প্রতিদিন ১০ জনের বেশি খুন হচ্ছে: ইসলামী আন্দোলন প্রতিশ্রুতি অনুযায়ী সরকারকে সহযোগিতা করছি, কিন্তু এভাবে কতদিন, সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে ডা. শফিকুর রহমান মক্কায় ক্ষমতাসীন দলের নেতাদের হোটেল কেনার হিড়িক পড়েছে: আসিফ মাহমুদ জানা গেল বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ: আন্তর্জাতিক সূচি নির্ধারণে ফিফার সঙ্গে কথা বলবে বাফুফে সিলেটে একদিনে সড়কে ঝরল আরও ৩ প্রাণ হাইকোর্টের রায়ে অসঙ্গতি দেখছেন আসামিপক্ষের আইনজীবী শিশির মনির নুসরাত হত্যা: মাদ্রাসার অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল খলনায়ক ডনকে ‘ধুরন্ধর’ উল্লেখ করে রিমান্ড চেয়েছে সিআইডি বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ‘ছাত্রশিবির ছেড়ে যুবশিবির করায় জামায়াত আমার ওপর হামলা চালায়’ বিড়ালের আঁচড়ের পর ‘মিউ মিউ’ করছে শিশু, যা বললেন চিকিৎসক শাল্লায় সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীকে সংবর্ধনা প্রদান আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

নির্বাচিত হলে এ জনপদের বঞ্চিত জনগণের ন্যায্য হিস্যা বুঝিয়ে দেওয়া হবে -জয়নাল আবেদীন

Reporter Name / ১৪৯ Time View
Update : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

221

 

গোয়াইনঘাট, সিলেট থেকে মোঃ মনিরুজ্জামান মনিরঃ

সিলেট ০৪ আসনে ১১ দলীয় জোট সমর্থিত ঐক্যবদ্ধ বাংলাদেশের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো: জয়নাল আবেদীন বলেছেন,১২ ফেব্রুয়ারি ‘বৃহত্তর জৈন্তিয়া খাসভূমি’ বন্দোবস্ত হবে।জনগণের হাতে তার আসল মালিকানা তুলে দিতে হবে। এজন্য তিনি দাঁড়িপাল্লা মার্কাকে বিজয়ী করতে সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানান।

তিনি বলেন, আমি নির্বাচিত হলে এ জনপদের বঞ্চিত জনগণের ন্যায্য হিস্যা বুঝিয়ে দেওয়া হবে। ১১দলীয় জোট বিজয়ী হলে দূর্নীতি ও সন্ত্রামুক্ত সুখী সমৃদ্ধশালী একটি দেশ গড়বে। তিনি আরো বলেন,বেকারত্ব ঘোচাতে কর্মসংস্থানের ব্যবস্থা করব, বৃহত্তর জৈন্তিয়া’র মহাল সামিল জলকর ফিরে এনে জনগনের হাতে তুলে দেব। শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগের ক্ষেত্রে সর্বাগ্রে গুরুত্ব দেব।

শুক্রবার ( ৩০ জানুয়ারী) রাতে গোয়াইনঘাট উপজেলার তারুখাল মাঠে স্থানীয় পশ্চিম জাফলং ইউনিয়ন ১১ দলীয় জোটের উদ্যোগ দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে আয়োজিত পথসভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশিষ্ট মুরব্বি লিয়াকত আলীর সভাপতিত্বে এবং ডাক্তার আজিজুর রহমান আজিজ ও সাংবাদিক মো: আমির উদ্দিন এর যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমেদ হেলাল, এনসিপি সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক ফয়সল আহমেদ, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আখলাকুল আম্বিয়া, উপজেলা জামায়াতের নায়বে আমীর মাওলানা ফয়েজ আহমেদ,গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহিম খলিল, ইউনিয়ন জামায়াতের সভাপতি ইমদাদুল হক ও সেক্রেটারী সেলিম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি চেরাগ আলী কালা,ব্যবসায়ী আব্দুর রহিম রাজা, ইসলাম উদ্দিন মেম্বার, খলিল আহমদ, ছয়দুর রহমান, আতাউর রহমান, নাসির উদ্দিন, রইছ উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd