• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট মহানগর ৩৯নং ওয়ার্ড জামায়াতের জনশক্তি সমাবেশ শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহ আমিনীর দাফন সম্পন্ন ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের দেশে লোডশেডিং বাড়ছে শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী : স্পিকার শিক্ষাপ্রতিষ্ঠানের ফান্ডে নজর সরকারের, অব্যয়িত অর্থ নিতে চায় রাষ্ট্রীয় কোষাগারে সিপিএলে মিরাজের আগুনে বোলিং হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ দুই ‘উড়ন্ত ক্রেমলিন’ নিয়ে দিল্লিতে পুতিন, কী আছে এতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি মাদ্রাসা শিক্ষার্থীদের ইরান-সমর্থিত হুথিরা এগোচ্ছে ‘বিদ্যুৎ গতিতে’, বিস্মিত বিশ্লেষকরা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ‘আঞ্চলিক পুলিশ’ প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন বিশ্বকাপের স্বপ্ন দেখছে বাংলাদেশ সিকৃবি উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলন স্থগিত বাউল সম্রাট শাহ্ আবদুল করিমের ১৭তম প্রয়াণ দিবস আজ শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনে স্বনির্ভরতার বিকল্প নেই-ড. নূরুল ইসলাম বাবুল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ জাতিকে চারিত্রিক সংকট থেকে উত্তরণ করতে হবে: বিরোধীদলীয় নেতা

পাকিস্তান-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার

Reporter Name / ৩৫৬ Time View
Update : সোমবার, ২৬ মে, ২০২৫

196

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগানের সঙ্গে ঐতিহাসিক ও হৃদ্যতাপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এতে দুই শীর্ষ নেতা ভ্রাতৃত্বের সম্পর্ককে আরও দৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

রোববার বৈঠকে মিলিত হন এই দুই নেতা। খবর জিও টিভির।আঙ্কারায় অনুষ্ঠিত এই বৈঠকে দুই নেতা উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে একে অপরকে স্বাগত জানান। আলোচনায় উঠে আসে আঞ্চলিক শান্তি, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং পারস্পরিক কল্যাণের রূপরেখা।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, তুরস্কের জনগণ আমাদের জন্য শুধু বন্ধুই নয়, তারা আমাদের হৃদয়ের আপনজন। কঠিন সময়ে তুরস্কের অটুট সহানুভূতি ও সমর্থন আমাদের সাহস দিয়েছে, শক্তি দিয়েছে।

তিনি তুরস্কের নীতিনিষ্ঠ অবস্থান ও জনগণের অকৃত্রিম ভালোবাসাকে ‘ভ্রাতৃত্বের সোনালি অধ্যায়’ হিসেবে উল্লেখ করে বলেন, যে সমর্থন আমরা সাম্প্রতিক পাকিস্তান-ভারত সংঘাতে পেয়েছি, তা শুধু কূটনৈতিক নয়, আত্মিক সম্পর্কের প্রমাণ।

শাহবাজ শরিফ আরও বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ও জনগণ যে ঐক্য, সাহস ও ত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, তা আমাদের জাতির জন্য গর্বের বিষয়। মারাকা-এ-হক এবং অপারেশন বুনয়ানুম মারসুস-এর সাফল্য এই সাহসিকতার চূড়ান্ত প্রকাশ।

বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ককে নতুন মাত্রা দেওয়ার লক্ষ্যে বিভিন্ন খাত—যেমন নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি, প্রতিরক্ষা উৎপাদন, কৃষি ও অবকাঠামো উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ৫ বিলিয়ন ডলারের বার্ষিক বাণিজ্য লক্ষ্যমাত্রা অর্জনে সম্মত হন উভয় পক্ষ।

পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, আমাদের মধ্যে যে আস্থা, তা শুধু কূটনৈতিক স্তরে নয়, ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি ও প্রযুক্তির প্রতিটি স্তরে প্রবাহিত হওয়া উচিত। পাকিস্তান-তুরস্ক অর্থনৈতিক জোট দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য এক শক্তিশালী মডেল হিসেবে আবির্ভূত হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd