• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সৎ ও যোগ্য নেতৃত্ব ছাড়া দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়-ড. নূরুল ইসলাম বাবুল সিলেটে মন্ত্রীর বাসায় বিএনপির কার্যালয়: উদ্বোধনে দাওয়াত পাননি কাইয়ুম-লোদীসহ অনেক নেতা বিদেশের মাটিতে ইতিহাস গড়লেন তাওহীদ হৃদয় সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের বাংলাদেশ দল ঘোষণা ট্রাইব্যুনালে প্রত্যক্ষদর্শী মাঝির সাক্ষ্য : পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে লাশ ফেলতেন জিয়াউল আহসান ওসমানীনগরে মহাসড়কে গাড়ির ধাক্কায় নিহত ১ সিলেটে ট্রিপল মার্ডার: ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে’ আশা, সুষ্ঠু বিচার না হলে পরবর্তী সিদ্ধান্ত আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ব্যবসায়ী নিহত ভারতসহ তিন দেশের কাছে বন্যার ক্ষতিপূরণ চাইল নেপাল ওসমানী হাসপাতাল: নির্ধারিত সময়ে আসেন না বেশিরভাগ চিকিৎসক, আগেই চলে যান ৯০% বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: যে পথ পেরিয়ে আবার রাষ্ট্রক্ষমতায়, সামনে যে পরীক্ষা প্রধানমন্ত্রীর পোনা অবমুক্তকরণে মরা মাছ, আসলে কী ঘটেছিল মব সংস্কৃতি দমনে সরকার কঠোর: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী মোগলাবাজার থানার ওসি মনির প্রত্যাহার তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের জামায়াতে যোগ দেওয়া ৬৫০ জনের মধ্যে সাবেক বিচারপতি, সেনা কর্মকর্তা, কওমি আলেম, ফুটবলার ৯ দফা নিয়ে ইসিতে জামায়াত নেতারা, দাবিতে যা রয়েছে

প্রধানমন্ত্রীর পোনা অবমুক্তকরণে মরা মাছ, আসলে কী ঘটেছিল

Reporter Name / ৯ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

12
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরের ক্রিসেন্ট লেকে মাছের পোনা অবমুক্ত করেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে পোনা অবমুক্ত করার সময় মরা মাছ ছাড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জিয়া উদ্যানের লেকের বেইলি ব্রিজসহ কয়েকটি স্থানে নিজ হাতে মাছের পোনা অবমুক্ত করেন তিনি।
ভিডিওতে প্রধানমন্ত্রীকে মরা মাছের দিকে ইঙ্গিত করে কিছু একটা বলতে শোনা যায়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মাছগুলো কেন মারা গেল, তা নিয়ে নানা প্রশ্ন ওঠে।
বিষয়টি জানতে প্রথমে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনকের সঙ্গে যোগাযোগ করা হয়। সময়ের আলোকে তিনি বলেন, প্রধানমন্ত্রীর পোনা অবমুক্তকরণ কর্মসূচিটি মৎস্য অধিদপ্তরের দায়িত্বে ছিল না।
তিনি বলেন, ‘আমরা দায়িত্ব পেলে কোনো পোনা মারা যেত না। আমাদের অধিদপ্তরের আয়োজনে সম্প্রতি কটিয়াদিতে মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রী পোনা অবমুক্ত করেছেন। সেখানে কোনো ব্যত্যয় হয়নি। তবে আজ কারা এর দায়িত্বে ছিল, আমরা জানি না।’
পরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) আরিফুর রহমান তুষার জানান, পোনা সংগ্রহ ও রক্ষণাবেক্ষণের সার্বিক দায়িত্বে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী সোহেল।
এ বিষয়ে হাবিব-উন-নবী সোহেল সময়ের আলোকে বলেন, ‘আমার সাধারণ ধারণায় মনে হয়েছে, মাছগুলো পর্যাপ্ত অক্সিজেন না পাওয়ায় মারা গেছে। এত পোনার মধ্যে মারা যাওয়ার সংখ্যা খুবই নগণ্য ছিল। আর কিছু মাছ প্রথমদিকে ভেসে ছিল; পরে পানির সঙ্গে এডজাস্ট হয়ে ডুবে যায়। ভেসে থাকা সব মাছ মৃত ছিল না।’
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের দায়িত্বে পোনা অবমুক্তকরণ কর্মসূচিটি সম্পন্ন হয়েছে।
পরে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক সদস্যসচিব আবদুর রহিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
তিনি সময়ের আলোকে বলেন, ‘প্রথমত আমরা সোমবার রাত ৩টায় নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে পোনা সংগ্রহ করেছি। সেখান থেকে ভোর সাড়ে ৬টার দিকে পোনা মাছের গাড়ি পৌঁছায় জিয়া উদ্যান এলাকায়। প্রধানমন্ত্রী পোনা অবমুক্ত করার প্রায় পৌনে এক ঘণ্টা আগে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা মাছের অক্সিজেন খুলে ফেলেন।’
আবদুর রহিম বলেন, ‘নিরাপত্তার কারণ দেখিয়ে তারা পোনা মাছ থেকে পলিথিনগুলো খুলে ফেলেন। তাদের বোঝানোর চেষ্টা করেছি; কিন্তু তারা প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছেন। এর ফলে কিছু মাছ মারা গেছে।’
তিনি আরও বলেন, ‘আমরা ৩০-৪০ কেজি মাছ এনেছিলাম। বেশির ভাগ মাছই ভালো ছিল। প্রধানমন্ত্রী পোনা অবমুক্ত করার সময় আমি উপস্থিত ছিলাম। তিনি তেমন কিছু বলেননি। শুধু বলেছেন, মাছগুলো মারা গেলে কীভাবে?’
এদিকে, প্রধানমন্ত্রীর পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি সময়ের আলোকে বলেন, ‘২-৩ হাজার পোনার মধ্যে ২০-৩০টি পোনা মারা যেতেই পারে। এটাকে এত বড় করে দেখার কিছু নেই।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নিরাপত্তার একটা বিষয় থাকে। সেখানে অনেক আগে মাছ এনে রাখা হয়েছিল। অক্সিজেনের স্বল্পতা ছিল, পর্যাপ্ত পানি না পাওয়ায় কিছু পোনা মারা গেছে। এটা প্রধানমন্ত্রী নিজেও বোঝেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd