ফ্যাসিবাদী ব্যবস্থার আলোকেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে: নাহিদ ইসলাম
Reporter Name
/ ৪
Time View
Update :
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
Share
ফ্যাসিবাদী ব্যবস্থার আলোকেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে: নাহিদ ইসলাম
ফ্যাসিবাদী ব্যবস্থার আলোকেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, সরকার আমাদের যাবতীয় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সঙ্গে প্রতারণা করেছে। তারা সারা দেশে দলীয়করণ করছে। প্রশাসনের সকল জায়গায় এবং এখন রাষ্ট্রপতি নির্বাচনেও এক প্রকার দলীয়করণের মাধ্যমেই দলীয় প্রার্থী দিয়ে প্রধানমন্ত্রী নিজেই রাষ্ট্রপতিকে নির্বাচিত করছেন। তিনি আরও বলেন, এই নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতার ভারসাম্য, সে ধরনের ভারসাম্যের দিকে আমরা আর এগোতে পারছি না। আর আমি কিন্তু এটা অনেকবারই বললাম, আমরা...
5
ফ্যাসিবাদী ব্যবস্থার আলোকেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, সরকার আমাদের যাবতীয় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সঙ্গে প্রতারণা করেছে। তারা সারা দেশে দলীয়করণ করছে। প্রশাসনের সকল জায়গায় এবং এখন রাষ্ট্রপতি নির্বাচনেও এক প্রকার দলীয়করণের মাধ্যমেই দলীয় প্রার্থী দিয়ে প্রধানমন্ত্রী নিজেই রাষ্ট্রপতিকে নির্বাচিত করছেন।
তিনি আরও বলেন, এই নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতার ভারসাম্য, সে ধরনের ভারসাম্যের দিকে আমরা আর এগোতে পারছি না। আর আমি কিন্তু এটা অনেকবারই বললাম, আমরা এটা একটা রাজনৈতিক অবস্থান নেয়ার জন্য, জনগণকে একটা বার্তা দেয়ার জন্যই আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি যে আমরা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল।
নাহিদ ইসলাম অভিযোগ তুলে বলেন, সরকার কোনো সংস্কার না করলেও বিরোধীদল এই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে। কেননা, এই আলোচনাটা আসে, এই নির্বাচনটা কম্পিটিটিভ হয়, এই নির্বাচন প্রক্রিয়াটা নিয়ে মানুষ আরও বেশি সচেতন হয়।