• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-উদ্ভাবনে অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি, ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন কোথায় এক নজরে দেখে নিন ক্ষতির শঙ্কায় সিলেটের ব্যবসায়ীরা অতিরিক্ত আইজিপি হলেন সিলেটের ডিআইজি মুশফেকুর রহমান সিন্ডিকেটের কব্জায় ওসমানী হাসপাতাল সালুটিকর-গোয়াইনঘাট সড়ক: যেন অনিয়ম ও লুটপাটের স্থায়ী চারণভূমি আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ ভোটের আগে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল নেইমার জুনিয়রের পিঠেই উঠছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘১০ নম্বর’ জার্সি দিরাইয়ে অনলাইন জুয়ার গ্রাস, বাড়ছে অপরাধ গরুর ভুঁড়ি সহজেই পরিষ্কার করবেন যেভাবে বিশ্বকাপের বলেও চার্জ! ২০২৬ আসরে প্রযুক্তির নতুন চমক বিশ্বকাপ ২০২৬: কোন শহরে থাকছে আপনার প্রিয় দল ঈদে সিলেটের পর্যটনকেন্দ্রে থাকবে কঠোর নিরাপত্তা: মন্ত্রী বিএনপিও পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চায়: হাসনাত বিশ্বনাথে বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি লুনা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে!

বড়লেখায় পদক্ষেপ’র আয়োজনে উন্নয়ন মেলা,বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

Reporter Name / ১৮৯ Time View
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫

352

রেদওয়ান আহমদ, বড়লেখা প্রতিনিধি:

বড়লেখায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সমৃদ্ধি কর্মসূচির আওতায় শুক্রবার ও শনিবার দুইদিন ব্যাপি ইউনিয়ন ও উপজেলা ভিত্তিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, উন্নয়ন মেলা ও পুরস্কার বিতরণ সভা হাকালুকি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় পদক্ষেপের ১৮টি বৈকালিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থী, কিশোর-কিশোরী, যুব ও প্রবীনরা অংশগ্রহণ করেন। উন্নয়ন মেলায় খোলা হয় বিজ্ঞান প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, কুটিরশিল্পসহ পাঁচটি স্টল। শনিবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সমৃদ্ধি কর্মসূচির পক্ষ থেকে সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। এছাড়া সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার ৬০টি ইভেন্টে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে। পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের উপজেলা সমন্বয়কারি শ্রীনন্দন বর্মনের সভাপতিত্বে ও বৈকালিক শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা সুতপা রানী দাসের সঞ্চালনায় পুরস্কার বিতরণের সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তালিমপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারি (প্রাথমিক) শিক্ষা অফিসার মীর আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সহকারি যুবউন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মালেক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুল ইসলাম, হাকালুকি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাস, সহকারি শিক্ষক স্বপন গোলদার, ইউপি সদস্য এনামুল হক, সমাজসেবক নুরুল ইসলাম, শিক্ষক পল্লব চক্রবর্তী, সাংবাদিক মস্তফা উদ্দিন প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য দেন পদক্ষেপের স্বাস্থ্য কর্মকর্তা তন্ময় দাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd