• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা এই বাজেট অপরিকল্পিত, অস্বচ্ছ ও বাস্তবায়ন অযোগ্য: নাজিবুর রহমান নেইমারের জন্য প্রস্তুত বিশেষ বুট, নকশায় ‘ফিনিক্স’এর বার্তা স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে নেই নেইমার সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে আদালতে গণপিটুনি তালতলায় ডিবির অভিযানে অবাঞ্ছিত ছয় নারীপুরুষ আটক ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭ চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবসরের ঘোষণা থেকে বিশ্বকাপের শিখরে বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এমবাপ্পের জোড়া গোল, ইরাককে উড়িয়ে নকআউটে ফ্রান্স জগন্নাথপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় বঞ্চিত প্রকৃত কৃষকরা ৭০০ বছরের রীতি ভেঙে শাহজালাল মাজারে চলছে প্রকাশ্যে টাকা গণনা এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’ হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী আকস্মিক পাহাড়ি ঢলে গোয়াইনঘাটের নিম্নাঞ্চল প্লাবিত, ক্ষতিগ্রস্ত পর্যটন ব্যবসায়ীরা বড়লেখায় ১৩ বছর আগে জামায়াত কর্মী হ ত্যা মামলায় জামায়াত নেতা গ্রেফতার! উঠানে বাবার লাশ, সম্পত্তির জন্য সন্তানদের সংঘর্ষ

বড়লেখা দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে র‍্যাব

Reporter Name / ৫৩৫ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

289

রেদওয়ান আহমদ, বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব-৯ এর একটি টহল দল মাঠে নেমেছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-৯ এর সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি গোলাম কিবরিয়ার নেতৃত্বে এসআই মো. লোকমান হোসেনসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে হাটবন্দ রাধা কৃষ্ণ মন্দির, পাখিয়ালার উদ্ধব ঠাকুরের আখড়া, দাসেরবাজার কালাচাঁদ ঠাকুর মন্দির, বাংলাবাজার সার্বজনীন পূজা মন্দির ও পাবিজুরির অনন্ত ঠাকুর মন্দিরসহ অন্যান্য মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়। র‌্যাব কর্মকর্তারা পূজা উদযাপন কমিটির সঙ্গে কুশল বিনিময় করেন এবং দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার কথা জানান।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বড়লেখা পৌর শাখার সাধারণ সম্পাদক উজ্জ্বল ঘোষ ও তরুণ সমাজসেবক ছাদিকুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, এবার বড়লেখায় শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে ১৪৫টি মণ্ডপে। এর মধ্যে ১৩২টি সার্বজনীন ও ১৩টি ব্যক্তিগত। তন্মধ্যে ২০টি মণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব মণ্ডপে নজরদারি বাড়িয়েছে প্রশাসন। সীমান্তঘেঁষা ২৪টি মণ্ডপে টহল দেবে বিজিবি। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীও মোতায়েন থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd