• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ জাতিকে চারিত্রিক সংকট থেকে উত্তরণ করতে হবে: বিরোধীদলীয় নেতা মাধবপুরে এনা পরিবহন-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ সিলেটে ছাত্রলীগের মিছিলে চেষ্টা, গ্রেপ্তার ২ সিলেটে ছাত্রদল নেতাকে মারধর ছাত্রলীগ নেতার, নেপথ্যে কী? সেই মাদ্রাসায় বলাৎকারের শিকার আরও অনেক শিশু, প্রতিরাতে ১/২ জনকে ‘ঘরে নিতেন’ শিক্ষক গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি; প্রতিনিধি পাঠানোরও সুযোগ নেই শনিবার সকালে বিদ্যুৎ থাকবে না সিলেটের অর্ধশতাধিক এলাকায় শরিয়াহবিরোধী আইন হলে ওলামায়ে কেরাম মেনে নেবে না বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : সংসদে বিরোধীদলীয় নেতা নতুন নামে এলো র‌্যাব অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানবী (সাঃ) আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে মানুষের দুনিয়া ও আখেরাতের জীবনের সফলতা-মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান জৈন্তাপুরে এস্কেভেটর চাপায় প্রাণ গেল লরি চালকের

বাচ্চা ছেলেদের কথায় মনে হচ্ছে, যা বলবে তাই করব: মির্জা আব্বাস

Reporter Name / ৭৮১ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

470

রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যুবদলের সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন।

সোমবার (৪ আগস্ট) তিনি বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার এখন সেরা সুযোগ থাকলেও কিছু মহল এই সুযোগ নষ্ট করতে চাইছে।”

মির্জা আব্বাস বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এখন সুবর্ণ সুযোগ। কিন্তু এই সুযোগ নষ্ট করার জন্য সরকারের ভেতরে-বাইরে নানা ষড়যন্ত্র চলছে। কয়েকটা বাচ্চা ছেলের মুখের কথায় মনে হচ্ছে, তারা যা বলবে আমরা তাই করব। এরা মানুষকে মানুষ মনে করে না।

বিএনপির বিরুদ্ধে রাজনৈতিক অপপ্রচার চালানোর কথা উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপি ও তারেক রহমানকে নিয়ে যে স্লোগান দেয়া হয়েছে, তা কোনো রাজনৈতিক স্লোগান নয়, ঐক্যের স্লোগান নয়। আপনারা বলছেন এক ফ্যাসিবাদকে তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ আনতে চাই না। কিন্তু আপনাদের বয়স, অভিজ্ঞতা দেখে মনে হয় না, এসব কথা আপনাদের মাথা থেকে আসছে। অন্য কেউ আপনাদের প্ররোচিত করেছে।

এ সময় আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেয়ার নাটক সাজানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী সরকারের বিরুদ্ধে বিএনপির দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের কথা তুলে ধরে বিএনপির এ সিনিয়র নেতা বলেন, আপনারা যদি মনে করেন, শুধু আপনাদের কারণে সরকার পতন হয়েছে, তা নয়। ২০২৩ সালের ২৮ অক্টোবর মহাসমাবেশেই আওয়ামী সরকারের পতন হবার কথা ছিল। সেদিন বিএনপির মিছিলে গুলি করা হয়েছিল, আমাদের ওপর অত্যাচার করা হয়েছিল। এখন আপনারা বলছেন, বিএনপি কিছু না, বিএনপি স্বৈরাচার।

মির্জা আব্বাসের মতে, প্রথম খালেদা জিয়ার নেতৃত্বে ক্ষমতা হস্তান্তর হয়েছিল। যদি শেখ হাসিনাও একইভাবে ক্ষমতা হস্তান্তর করতেন, তাহলে দেশে এত বড় ঘটনা ঘটত না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd