• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান ভূমিকম্প ও অপমৃত্যু থেকে বাঁচার দোয়া আর্জেন্টিনার খেলায় বিদ্যুৎ না থাকায় ক্ষোভ, পল্লী বিদ্যুৎ অফিসে হামলা বিড়ির দাম বাড়ানোয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন মুজিবুর রহমান সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা সিলেটে আওয়ামী সন্ত্রাসীদের এক ইঞ্চি জায়গাও ছাড়া হবে না জামায়াতের সর্বস্তরের জনশক্তিকে সর্বদা জনগণের পাশে দাঁড়াতে হবে-ড. নূরুল ইসলাম বাবুল ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৮৯, হাসপাতালে সরঞ্জাম সংকট দেম্বেলের হ্যাট্রিক, নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স সীমান্তে বাংলাদেশী হত্যার বিচারে ভারতকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করতে হবে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে সিলেটে ছাত্রশিবিরের মানববন্ধন ঋণ খেলাপির কারণে ব্যাংকিং খাত সম্পূর্ণ বেহাল: রেজা কিবরিয়া হামে শিশু মৃত্যুর দায়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি সেলিম উদ্দিনের রাউন্ড অব থার্টি টু: ব্রাজিলের সামনে জাপানি চ্যালেঞ্জ বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা এই বাজেট অপরিকল্পিত, অস্বচ্ছ ও বাস্তবায়ন অযোগ্য: নাজিবুর রহমান নেইমারের জন্য প্রস্তুত বিশেষ বুট, নকশায় ‘ফিনিক্স’এর বার্তা স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে নেই নেইমার সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে আদালতে গণপিটুনি

বিড়ির দাম বাড়ানোয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন মুজিবুর রহমান

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

12

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান বলেছেন, বিএনপির সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের আগের দিনের বক্তব্যের প্রসঙ্গ টেনে মুজিবুর বলেন, তিনি কালকে বললেন যে, বিড়ির দামটা একটু কমাইলে ভালো হতো। মাননীয় স্পিকার, মানুষ যেন বিড়ি না খায়, নেশাদব্য না খায়, মদ না খায়—সেজন্যই প্রধানমন্ত্রী দাম বেশি করেছেন। এজন্য তাকে ধন্যবাদ আমরা জানাই।

রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সংসদ সদস্য মুজিবুর বলেন, মদিনার ইসলাম হলে সুদকে বন্ধ করতে হবে। মদিনার বাজেটে জাকাত ছিল। জাকাত চালু করতে হবে।

জাতীয় বাজেটে ‘কাকাত’ শব্দ না থাকার সমালোচনা করে তিনি বলেন, অর্থমন্ত্রী ৩৪ পৃষ্ঠার বাজেট বক্তৃতায় অনেক বিষয় তুলে ধরেছেন, কিন্তু জাকাতভিত্তিক অর্থনীতির কথা নেই।

মুজিবুর রহমান বলেন, আমাদের মাননীয় অর্থমন্ত্রী চট্টগ্রামের লোক। ওখানে তো কোরআন হাদিস পড়ার একটা কালচার আছে বলে আমি জানি।

মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাঝে মাঝে আয়াত যখন পড়েন, তখন মনে হয় যে কালচার তিনি করেছেন। আমাদের মাননীয় অর্থমন্ত্রী দেখলাম না—জাকাত শব্দ এখানে উচ্চারণ করেছেন।

ঋণনির্ভরতা নিয়েও আপত্তি জানান জামায়াতের এই সংসদ সদস্য। জাতীয় ঋণকে ছোট করে দেখার সুযোগ নেই মন্তব্য করে তিনি বলেন, ঋণ করা যাবে; কিন্তু ঋণ রেখে মারা যাওয়া যাবে না।

ঋণ করে রাষ্ট্র চালানোর সমালোচনা করে মুজিবুর বলেন, ফকিরি করে দেশ চালানো যাবে না। আমাদের নিজের সম্পদকে সংগ্রহ করে আমাদের সম্পদ দিয়ে দেশ চালাতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd