• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
টানা তিন জুমা না পড়লে পরিণতি কী হবে? খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু স্বাস্থ্যমন্ত্রী আসায় বদল গেল সব, এ যেন এক অন্য ওসমানী হাসপাতাল! গণভোটের রায় না মানলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ: মামুনুল হক জৈন্তাপুরে দুই মেম্বারের সমর্থকদের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫ শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে: জন্মষ্টমীতে সিসিক প্রশাসক প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু সিলেট সিটি কর্পোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নুরুল ইসলাম বাবুল বড়লেখায় মুন্নির মৃত্যু, ‘কোনো টালবাহানা নয়—প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করুন’ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে ১১ দলীয় ঐক্যের ৫ সেপ্টেম্বর লংমার্চ সফল করার আহ্বান জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত বিল আনা হবে, ওয়াদা স্বরাষ্ট্রমন্ত্রীর রবের সন্তুষ্টি ও জনগণের আস্থা অর্জন হবে দায়িত্বশীলদের লক্ষ্য : ফখরুল ইসলাম ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ হারালেন আরও ৪ জন বিরোধী দলের তীব্র বিরোধিতার মধ্যে সংসদে এসআরবি বিল উত্থাপন সিলেটের একটি আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ ১০ আ ট ক শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে ভূমি মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন সাইফুরপুত্র নাসের ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২ অটোরিকশায় লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালাল আসামি

বিরোধী দলের তীব্র বিরোধিতার মধ্যে সংসদে এসআরবি বিল উত্থাপন

Reporter Name / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

7

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে নতুন নামে বিশেষায়িত ইউনিট গঠনের তীব্র বিরোধিতা করেছে বিরোধী দল। তবে বিরোধী দলের এই বিরোধিতার মধ্যেই ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ জাতীয় সংসদে উত্থাপন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বিলটি উত্থাপনকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্তক্রমে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে পুলিশ বাহিনীর আওতাধীন একটি বিশেষায়িত ইউনিট গঠন, তার নিয়ন্ত্রণ, পরিচালনা, শৃঙ্খলা রক্ষা এবং আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নকল্পে আনীত একটি বিল—স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬ মহান জাতীয় সংসদে উত্থাপন করছি।’

এর আগে বিলটি উত্থাপনের তীব্র বিরধিতা করেন বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। প্রস্তাবিত এই বিলটি সংসদে উত্থাপনের অনুমতি না দেওয়ার জন্য তিনি স্পিকারের প্রতি আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, ‘র‍্যাব বিলুপ্ত করে এর বর্তমান জনবল দিয়েই নতুন নামে এসআরবি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হলে তা মূলত নতুন মোড়কে র‍্যাবকে ফিরিয়ে আনা ছাড়া আর কিছু হবে না। এটি মূলত র‍্যাবের পুনর্গঠনেরই নামান্তর।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd