• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে শাহজালাল মাজারের দানবাক্সে আরও মিললো ৮৯ লাখ টাকা, মিলেছে বিদেশি মুদ্রা-স্বর্ণ-রুপা জুড়ী-বড়লেখা সীমান্তে তিন দিনে ৩০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি বাংলাদেশ সাফ দলে দুই নতুন মুখ রোনান ও মাহি

বিশ্বনাথে দুই শতাধিক ব্যক্তিকে ঈদের উপহার দিলেন প্রবাসী স্বপন শিকদার

Reporter Name / ৪৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

271

বিশ্বনাথ প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে পৌর এলাকার ‘সত্তিশ ও মিয়াজনেরগাঁও’ গ্রামের গরীব-অসহায় দুই শতাধিক মানুষের মাঝে ঈদের উপহার হিসেবে লুঙ্গি দিয়েছেন তরুণ সমাজসেবক ও শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী স্বপন শিকদার।বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে পৌর এলাকার হাবড়া বাজারস্থ সত্তিশ হাজী তোরাব উল্লাহ ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে ওই ঈদ উপহার বিতরণ করা হয়।
মাদ্রাসা কমিটির সভাপতি হাফিজ নুরুল আমিনের সভাপতিত্বে ও সংগঠক সাইদুর রহমানের পরিচালনায় ঈদের উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ক্বারী আঙ্গুর মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের মেম্বার নজরুল ইসলাম আজাদ। এসময় সমাজসেবক সমুজ আলী, রাসেল মিয়া, আব্দুল হামিদ, সংগঠক সায়েদ মিয়া, জুবায়ের আহমদ শিকদার’সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- দূর প্রবাসে থেকেও র্দীর্ঘদিন থেকে বিশ্বনাথ উপজেলার অসহায় ও দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছেন বিশ্বনাথ পৌরসভার আটপাড়া গ্রামের প্রয়াত হাজী ফিরোজ শিকদারের ছেলে ও যুক্তরাজ্য কমিউনিটি নেতা স্বপন শিকদার। করোনা মহামারি ও ভয়াবহ বন্যাসহ প্রতিটি দূর্যোগে ত্রাণ বিতরণ, শীতকালে শীতবস্ত্র বিতরণ ও রমজানে ইফতার, প্রতি ঈদে খাদ্য সামগ্রী এবং বস্ত্র বিতরণসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজ করছেন। নিয়মিতভাবে তিনি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে চিকিৎসা ও নগদ টাকা বিতরণও করে থাকেন। এছাড়াও প্রতিনিয়ত এলাকার মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণে সহায়তা প্রদানসহ উপজেলার সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে ব্যাপক ভ‚মিকা রেখে যাচ্ছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd