• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফয়জুল করীম ঢুকলেন, অনুসারীরা রইলেন বাইরে; ফটকেই আদায় করলেন নামাজ বিনামূল্যে ফেসবুকে মিলবে ভেরিফায়েড ব্যাজ, জেনে নিন পাওয়ার সহজ উপায় ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি জড়িত শফিকুল-নাহিদ-মামুনুল এক হলে, সপ্তাহের মধ্যে সরকারের পতন অনিবার্য: কর্ণেল অলি ‘ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে জনগণ আপনাদেরও সরিয়ে দেবে’ ৫০০ টাকা মজুরি ও ভূমির দাবিতে সিলেটে চা-শ্রমিকদের রাজপথ অবরোধ কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু শেখ হাসিনার ফাঁসি সোহরাওয়ার্দী উদ্যানে হতে হবে আসামে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ১১ লাখের বেশি মানুষ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নগরীতে ওসি পরিচয়ে ফোন করে টাকা দাবি, সতর্ক করলো এসএমপি লন্ডনের হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭ দিল্লিতে পুলিশের সব ছুটি বাতিল, প্রশিক্ষণেও কড়া বিধিনিষেধ ওমরাহ করতে যাওয়ার পথে সৌদি আরবে বাংলাদেশি নারী ও তাঁর দুই ছেলে–মেয়ে নিহত রাষ্ট্রপতির পদত্যাগ সংক্রান্ত কোনো বিষয়ে অবগত নই: স্পিকার সিলেট ওসমানীতে মেডিকেল অফিসার হলেন সাবেক ছাত্রলীগ সভাপতি কুলাউড়ায় ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও সিলেটে যুবদল নেতার সঙ্গে প্রবাসীর স্ত্রীর অ*নৈ*তি*ক সম্পর্ক, অতঃপর…

বিশ্বনাথে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়জুল গ্রেপ্তার

Reporter Name / ৩১৮ Time View
Update : বুধবার, ৪ জুন, ২০২৫

141

 বিশ্বনাথ প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথে উপজেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়জুল ইসলাম জয়কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩ জুন) দুপুর ১টার দিকে পৌর এলাকার শাজিরগাঁও গ্রামস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিশ্বনাথ থানায় থাকা মামলা নং ১ (তাং ১.৫.২০২৪ইং)।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৮ এপ্রিল বিকেল তিনটার দিকে পৌর শহরের নতুন বাজার এলাকায় একই সময়ে প্রায় একশ গজের মধ্যে ‘পৌরসভার তৎকালীন মেয়র মুহিবুর রহমানের পক্ষে ও নারী কাউন্সিলর রাসনা বেগমের পক্ষে’ অনুষ্ঠিত প্রতিবাদ সভা শুরুর পূর্বে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে।

এঘটনার সময় রাসনা বেগমের পক্ষের লোকজন কর্তৃক মেয়রের পক্ষের লোকজনের উপর হামলা ও ভাংচুরের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়। বুধবার (১ মে) তৎকালীন পৌর মেয়র মুহিবুর রহমানের ড্রাইভার হেলাল মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এই মামলার এজহার নামীয় অভিযুক্ত হচ্ছেন ফয়জুল ইসলাম জয়। গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার এএসআই আসাদুর রহমান বলেন, গ্রেপ্তারের পর ফয়জুল ইসলাম জয়কে আদালতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd