• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হেমন্তের দুপুরে ঝড়-বৃষ্টি সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী

বিশ্বনাথে প্রেসক্লাবের ৪র্থ অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

Reporter Name / ২৩২ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

354

বিশ্বনাথ প্রতিনিধি

সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস-উন-নূর বলেছেন, বাংলাদেশে এমনিতে সম্মান থাকলেও, সবচেয়ে বেশি দরিদ্র পেশা হচ্ছে সাংবাদিকতা। তাই যারাই এপেশার সাথে জড়িত হন- তারা কেবল শুধু পেশা বা টাকা নয়, এক ধরণের নেশা থেকেই সাংবাদিকতা করেন। আর যাদের বেশি টাকার প্রয়োজন আছে, তাদের জন্য সাংবাদিকতা নয়। সাংবাদিকরা ঐক্যবদ্ধ না থাকার কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছি আমরা। তাই বৃহৎ স্বাথেই সব জায়গায় থাকা একাধিক প্রেসক্লাব ঐক্যবদ্ধ হওয়া জরুরী, আর এটা আমি সিলেট থেকেই শুরু করব।

রোববার (৮ ফেব্রুয়ারী) বিকেলে সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের ৪র্থ অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির হাত থেকে প্রতিযোগীতার ‘গাফলা’র চ্যাম্পিয়ন প্রনঞ্জয় বৈদ্য অপু ও রানার আপ সুজিত দেব, ‘ক্যারাম’র চ্যাম্পিয়ন তজম্মুল আলী রাজু ও রানার আপ প্রনঞ্জয় বৈদ্য অপু, ‘লুডু’র চ্যাম্পিয়ন নূর উদ্দিন ও রানার আপ মাজহারুল ইসলাম সাব্বির, ক্রিকেট ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ জামাল মিয়া ও ফুটবল ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ সমুজ আহমদ সায়মন পুরস্কার গ্রহন করেন।

বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপনের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লন্ডন-বাংলা প্রেসক্লাবের সদস্য আবুল কালাম, ক্রীড়া প্রতিযোগীতার পৃষ্টপোষক প্রতিষ্ঠান এমএস হাউজিং-এর ডাইরেক্টর মাসুক মিয়া, আশিক মিয়া। বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি ক্বাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু।

এসময় অনুষ্ঠানে বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বর্তমান কোষাধ্যক্ষ নূর উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ শহিদুর রহমান, জামাল মিয়া, সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম, আহমদ আলী হিরণ, আব্দুস সালাম মুন্না, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, ফারুক আহমদ, মাজহারুল ইসলাম সাব্বির, শিক্ষানবিস সদস্য মোস্তাক আহমদ মোস্তফা, জাহান মিয়া প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd