• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হেমন্তের দুপুরে ঝড়-বৃষ্টি সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী

ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আ ন্দো ল নে র’ ডাক সিজেপির

Reporter Name / ১৪১ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

195

দিল্লির যন্তর মন্তর এখন জনসমুদ্র। রূপ নিয়েছে ক্ষোভের আগ্নেয়গিরিতে। অধিকারকর্মী সোনম ওয়াংচুক ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকে আয়োজিত ‘সংসদ চলো’ আন্দোলন ঘিরে রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে দিল্লি পুলিশ।এরই মধ্যে সিজেপির প্রতিষ্ঠাতা সভাপতি অভিজিৎ দীপকেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। তবে তার আগেই সহযোদ্ধা আন্দোলনকারীদের ভারতের ইতিহাসের সবচেয়ে বড় পদযাত্রার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে অভিজিৎ দীপকে বলেন, গত ১০-১২ বছর ধরে দেশে গণতন্ত্র ধ্বংসের নানামুখী চেষ্টা চলছে। টানা এক মাস যন্তর মন্তরে বসে আন্দোলনকারীরা সেই হারানো গণতন্ত্রকে ফের জাগিয়ে তুলেছেন।
তিনি আরও বলেন, আজ দেশের চারপাশ থেকে মানুষ ছুটে আসছেন। যন্তর মন্তরের সংযোগকারী চারটি পথই এখন কানায় কানায় পূর্ণ। এই জনস্রোতকে থামিয়ে পার্লামেন্টে যাওয়া আটকে রাখার ক্ষমতা কারও নেই। প্রধানের পদত্যাগের দাবিতে টানা ২১ দিন অনশনে ছিলেন সোনম ওয়াংচুক। গত ১৮ জুলাই তাকে আন্দোলনস্থল থেকে তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ।

এরপর থেকেই যন্তর মন্তরে সমর্থকদের উপস্থিতির পারদ চড়তে থাকে। ওয়াংচুক তার স্ত্রীর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বার্তা পাঠান। সেখানে তিনি বিপুল সংখ্যায় সমর্থকদের শান্তিপূর্ণ এই পদযাত্রায় যোগ দেওয়ার আকুল আবেদন জানান

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে একটি ভিডিও বার্তা দিয়েছেন সিজেপি প্রধান অভিজিৎ দীপকে। সেখানে তিনি সমর্থকদের সম্পূর্ণ অহিংস থাকার নির্দেশ দেন।

দীপকে সাফ জানান, তাদের এই অবস্থান এবং পদযাত্রা একেবারেই শান্তিপূর্ণ হবে। আন্দোলনস্থলে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করা যাবে না। উসকানিমূলক বা নেতিবাচক স্লোগান যিনি দেবেন, তিনি সোনম স্যার কিংবা সিজেপির কোনো সমর্থক হতে পারেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd