• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট নগরীর যেসব বাসা-বাড়ির মালিককে তিন মাসের আল্টিমেটাম দিল সিসিক সিলেটে চুরি-ছিনতাই হওয়া ৪৪ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ শিক্ষিকা বিউটি পালের সাথে সংহতি, গানের ভিডিওতে সয়লাব ফেসবুক ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী কঙ্গোয় ‘দাবানলের’ মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ১৩০০ ছাড়াল ফয়জুল করীম ঢুকলেন, অনুসারীরা রইলেন বাইরে; ফটকেই আদায় করলেন নামাজ বিনামূল্যে ফেসবুকে মিলবে ভেরিফায়েড ব্যাজ, জেনে নিন পাওয়ার সহজ উপায় ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি জড়িত শফিকুল-নাহিদ-মামুনুল এক হলে, সপ্তাহের মধ্যে সরকারের পতন অনিবার্য: কর্ণেল অলি ‘ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে জনগণ আপনাদেরও সরিয়ে দেবে’ ৫০০ টাকা মজুরি ও ভূমির দাবিতে সিলেটে চা-শ্রমিকদের রাজপথ অবরোধ কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু শেখ হাসিনার ফাঁসি সোহরাওয়ার্দী উদ্যানে হতে হবে আসামে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ১১ লাখের বেশি মানুষ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নগরীতে ওসি পরিচয়ে ফোন করে টাকা দাবি, সতর্ক করলো এসএমপি লন্ডনের হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭

মাইলস্টোন ট্র্যাজেডি: ৫২ দিন পর বাড়ি ফিরল হাফসা ও রাইয়ান

Reporter Name / ১৮৩ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

133

রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হওয়া আরও দুই শিক্ষার্থীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। তারা হলো হাফসা খান (১১) ও রাইয়ান (১৪)।শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেয়ে  ৫২ দিন পর বাসায় ফিরে গেছে তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
 
তিনি জানান, গত ২১ জুলাই বিমান বিধ্বস্তে দগ্ধ অবস্থায় অন্যদের সঙ্গে হাফসা ও রাইয়ান হাসপাতালে ভর্তি হয়েছিল। তাদের দুজনের শরীরের ২২ শতাংশ পুড়ে গিয়েছিল। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর এখন তারা সেরে উঠেছে। এজন্য আজ তাদের ছাড়পত্র দেয়া হয়েছে।
 
ডা. শাওন জানান, মাইলস্টোন দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৫ জন সুস্থ হয়ে বাসায় ফিরল। এখনও ১১ শিক্ষার্থী ভর্তি রয়েছে।গত ২১ জুলাই দুপুরে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের হায়দার আলী ভবনে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি যুদ্ধবিমান। এ ঘটনায় বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামসহ নিহত হন অনেকে। এ পর্যন্ত নিহত বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে। এছাড়া দগ্ধ অবস্থায় অনেকে এখনও হাসপাতালে চিকিৎসাধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd