• শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-উদ্ভাবনে অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি, ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন কোথায় এক নজরে দেখে নিন ক্ষতির শঙ্কায় সিলেটের ব্যবসায়ীরা অতিরিক্ত আইজিপি হলেন সিলেটের ডিআইজি মুশফেকুর রহমান সিন্ডিকেটের কব্জায় ওসমানী হাসপাতাল সালুটিকর-গোয়াইনঘাট সড়ক: যেন অনিয়ম ও লুটপাটের স্থায়ী চারণভূমি আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ ভোটের আগে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল নেইমার জুনিয়রের পিঠেই উঠছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘১০ নম্বর’ জার্সি দিরাইয়ে অনলাইন জুয়ার গ্রাস, বাড়ছে অপরাধ গরুর ভুঁড়ি সহজেই পরিষ্কার করবেন যেভাবে বিশ্বকাপের বলেও চার্জ! ২০২৬ আসরে প্রযুক্তির নতুন চমক বিশ্বকাপ ২০২৬: কোন শহরে থাকছে আপনার প্রিয় দল ঈদে সিলেটের পর্যটনকেন্দ্রে থাকবে কঠোর নিরাপত্তা: মন্ত্রী বিএনপিও পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চায়: হাসনাত বিশ্বনাথে বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি লুনা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে!

রিমান্ডে ৫০টা লাঠির বাড়ি খাইলে তার মধ্যে ৪৯টাই খেয়েছি বিএনপির সঙ্গে থাকার জন্য

Reporter Name / ৩২০ Time View
Update : রবিবার, ২২ জুন, ২০২৫

119

রিমান্ডে ৫০টা লাঠির বাড়ি খাইলে, তার মধ্যে ৪৯টাই খেয়েছি বিএনপির সঙ্গে থাকার জন্য”—এভাবেই নিজের অভিজ্ঞতা ও রাজনীতির বাস্তবতা তুলে ধরলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি এবং ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ।তিনি বলেন, জামায়াতের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ রাজনৈতিক সিদ্ধান্তের ফসল। “আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে— আমরা নির্দোষ,” বলেন তিনি।

তিনি মনে করেন, জামায়াত ইসলামীর অতীত নিয়ে এখন আর কেউ প্রশ্ন তোলা উচিত নয়। কারণ, যুদ্ধাপরাধ ট্রাইবুনাল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল এবং সেই অভিযোগ থেকে জামায়াত এখন আইনি মুক্তি পেয়েছে।

স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিষয়ে জামায়াতের অবস্থান স্পষ্ট করে মাসুদ বলেন, “স্বাধীনতার তিনটি মূলভিত্তি— মানবিকতা, সাম্য ও ন্যায্যতা। এই আদর্শ নিয়েই আমরা কাজ করি। আমরা স্বাধীনতা দিবস পালন করি, বিজয় দিবস পালন করি।”

মতিউর রহমান নিজামী, প্রফেসর গোলাম আজমসহ দলের শীর্ষ নেতাদের প্রসঙ্গে তিনি বলেন, “তারা দেশপ্রেমের জন্য ফাঁসির মঞ্চে গেছেন। তারা যদি আপস করতেন, তাহলে এই পরিস্থিতি হতো না।”তিনি বলেন, “অনেকেই আমাদের ক্ষমা চাইতে বলেন। অথচ প্রফেসর গোলাম আজম প্রকাশ্য জনসভায় বলেছিলেন— কেউ কষ্ট পেয়ে থাকলে আমাদের ক্ষমা করে দেবেন।”

সমালোচনার জবাবে তিনি বলেন, “আমরা কোরআনের সংস্কারমূলক দায়িত্ব পালন করছি। জামায়াত যদি শরিয়াহর কথা বলে, নামাজের কথা বলে, সেটার বিরোধিতা করা মানে কোরআনের বিরোধিতা করা।”শাহবাগ আন্দোলনের একটি স্লোগান ‘গোলাম আজমের বাংলা’ নিয়ে মাসুদ বলেন, “এটা জামায়াতের কোনো দায়িত্বশীল নেতৃত্ব দেয়নি। হয়তো কেউ ইমোশন থেকে বলে ফেলেছে।”

এনসিপি নিয়ে তিনি বলেন, তাদের সঙ্গে মতপার্থক্য থাকলেও অনেক বিষয়ে ঐকমত্যও রয়েছে। একক কোনো জোটের চেয়ে জাতীয় ঐক্যকেই গুরুত্ব দেন তিনি।নির্বাচনের প্রসঙ্গে মাসুদ বলেন, “আমরা নিরপেক্ষ নির্বাচন চাই। মানুষ শুধু চায় ভোট দিতে পারুক, ভোট পাহারা দিতে পারুক।” তিনি জানান, “ঈদের সময় ৫০টি বাজারে গিয়েছি, মানুষ বলেছে ভোট লাগবে না, শুধু নিশ্চিত করেন ব্যালটবাক্সটা যেন নিরাপদে পৌঁছে যায়।”

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেন। “প্রশাসন এখনো মাঠপর্যায়ে নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না। থানা থেকে অপরাধী ছাড়া পাচ্ছে, তদবিরে চলছে কাজ।”তরুণ প্রজন্ম সম্পর্কে তিনি বলেন, “তারা চায় নিরাপদ জীবন, দুর্নীতিমুক্ত দেশ এবং স্বাধীনভাবে বাঁচার অধিকার। জামায়াত সেই প্রত্যাশা পূরণে কাজ করছে।”

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “১৭ বছর ধরে যারা আমাদের সাথে নির্যাতনের শিকার হয়েছেন, যারা আমাদের সাথে কারাভোগ করেছেন, তারা আজ যদি বলেন আমরা ছিলাম না— তবে সেটাই রাজনীতির সবচেয়ে বড় দুর্ভাগ্য।”তিনি মনে করেন, “বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে দরকার বিশ্বাসযোগ্যতা, জবাবদিহিতা এবং জনসম্পৃক্ততা।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd