• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে আদালতে গণপিটুনি তালতলায় ডিবির অভিযানে অবাঞ্ছিত ছয় নারীপুরুষ আটক ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭ চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবসরের ঘোষণা থেকে বিশ্বকাপের শিখরে বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এমবাপ্পের জোড়া গোল, ইরাককে উড়িয়ে নকআউটে ফ্রান্স জগন্নাথপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় বঞ্চিত প্রকৃত কৃষকরা ৭০০ বছরের রীতি ভেঙে শাহজালাল মাজারে চলছে প্রকাশ্যে টাকা গণনা এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’ হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী আকস্মিক পাহাড়ি ঢলে গোয়াইনঘাটের নিম্নাঞ্চল প্লাবিত, ক্ষতিগ্রস্ত পর্যটন ব্যবসায়ীরা বড়লেখায় ১৩ বছর আগে জামায়াত কর্মী হ ত্যা মামলায় জামায়াত নেতা গ্রেফতার! উঠানে বাবার লাশ, সম্পত্তির জন্য সন্তানদের সংঘর্ষ ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত ঢলে তলিয়ে গেছে সাদাপাথর পর্যটন কেন্দ্র, বন্ধ ঘোষণা মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

লর্ড মেয়র শিরিন আক্তারকে বিশ্বনাথ প্রেসক্লাবের অভিনন্দন

Reporter Name / ৩৪০ Time View
Update : শুক্রবার, ৩০ মে, ২০২৫

104

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়নের উত্তর ধর্মদা গ্রামের মেয়ে কাউন্সিলর শিরিন আক্তার প্রথম বাংলাদেশী মহিলা হিসেবে যুক্তরাজ্যের চেস্টার সিটির ‘লর্ড মেয়র’ নিযুক্ত হওয়ায় উপজেলাবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বনাথ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এক অভিনন্দন বার্তায় বিশ্বনাথ প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, সিলেটের প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের উত্তর ধর্মদা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী শাহ হুসিয়ার আলীর ২য় কন্যা চেস্টার সিটির কাউন্সিলর শিরিন আক্তার গোটা ইংল্যান্ডে প্রথম বাংলাদেশী মহিলা হিসেবে ‘লর্ড মেয়র’ নিযুক্ত হয়ে যে ইতিহাস সৃষ্টি করেছেন তাতে আমরা বিশ্বনাথ উপজেলাবাসী তথা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘ প্রায় ৮শত বছরের নাগরিক ঐতিহ্যের অধিকারী চেস্টার সিটির প্রথম বাঙালী মহিলা ‘লর্ড মেয়র’ নিযুক্ত হয়ে শিরিন আক্তার আজ বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন। বিশ্বনাথী মেয়র এমন গৌরব পূর্ণ সাফল্যে বিশ্বনাথবাসীর সাথে দেশবাসীও আনন্দে উদ্বেলিত। কাউন্সিলর শিরিন আক্তারের এই মর্যাদাপূর্ণ সাফল্যে যুক্তরাজ্যে বসবাসরত বাঙালীদের আগামী প্রজন্ম অনুপ্রাণিত হয়ে দেশের জন্য আরোও অনেক সাফল্য বয়ে নিয়ে আসবেন বলে আমরা বিশ্বাস করি।
নব নিযুক্ত লর্ড মেয়র কাউন্সিলর শিরিন আক্তারের আরোও উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে অভিনন্দন প্রদানকারীরা হলেন- বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রহমত আলী, প্রতিষ্ঠাতা সদস্য তাপশ দাস পুরকায়স্থ, আ.ফ.ম সাঈদ, মুহাম্মদ ইমাদ উদ্দিন, আ.স মাখন, ডা. বদরুল ইসলাম, সফিক উদ্দিন স্বপন, বর্তমান সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি জাকির হোসেন কয়েছ, মিজানুর রহমান মিজান, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, এমদাদুর রহমান মিলাদ, বর্তমান কোষাধ্যক্ষ জামাল মিয়া, সাবেক কোষাধ্যক্ষ শহীদুর রহমান, অসিত রঞ্জন দেব, বর্তমান সদস্য নূর উদ্দিন, আবুল কাশেম, মোহাম্মদ নূরুল ইসলাম, আহমদ আলী হিরণ, শফিকুল ইসলাম সফিক, আব্দুস সালাম মুন্না, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, ফারুক আহমদ ও মাজহারুল ইসলাম সাব্বির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd