• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হেমন্তের দুপুরে ঝড়-বৃষ্টি সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী

শান্তিশৃঙ্খলা রক্ষায়’ থার্টি ফার্স্ট নাইটে সিলেটে গানবাজনায় নিষেধাজ্ঞা পুলিশের

Reporter Name / ২৫৫ Time View
Update : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

365

থার্টি ফার্স্ট নাইটে সিলেট মহানগর এলাকায় সকল প্রকার গান-বাদ্য-বাজনা, আতশবাজি ও ফুটকা ফুটানোতে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।

মঙ্গলবার সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী জারি করা এক গণবিজ্ঞপ্তি এসব কর্মকান্ড নিষেধ করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩১ ডিসেম্বর (বুধবার) ইংরেজি নববর্ষ (থার্টি ফার্স্ট নাইট) অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইংরেজি নববর্ষ (থার্টি ফার্স্ট নাইট) শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সিলেট মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার নিমিত্তে সকল প্রকার গান-বাদ্য-বাজনা, মোটরসাইকেল উচ্চস্বরে হর্ণ বাজানো, আতশবাজি/পটকা ফুটানো, ঢাক-ঢোল বাজানো, লাউডস্পীকার ব্যবহার, শোডাউন/র‍্যালি, যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ করা হলো।

এতে আরও বলা হয়, এছাড়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ১৯(১) ধারায় অর্পিত ক্ষমতাবলে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬ টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬ টা পর্যন্ত সিলেট মহানগরী এলাকায় বার/পানশালা বন্ধসহ যে কোন ধরণের মদ/এলকোহল/নেশা জাতীয় দ্রব্য বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হলো ।

জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয় আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd