• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আজ এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা কেন্দ্রজুড়ে এসএমপি’র নির্দেশনা শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না : টাইম টিভিকে ড. মোমেন জুড়ীতে প্রধানশিক্ষক নিখোঁজ,মোটরসাইকেল ও জামা কাপড় উদ্ধার হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৫ কৃষকের এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল ‎ বর্তমান যুগে কসমের কাফফারা কিভাবে আদায় করতে হয়? ৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেল যাতায়াত খরচ সিলেটে বিদ্যুৎ সং ক ট, বিপাকে ১২ লাখ গ্রাহক ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করছে জামায়াতে ইসলামী সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট এবারও হরমুজ পার হতে পারল না ‘বাংলার জয়যাত্রা’ শিশু হাসপাতাল ও পেট্রোল পাম্প পরিদর্শন করলেন জামায়াত আমির জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ায় হামের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে: প্রধানমন্ত্রী ৩০ দিন ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে

শ্রীমঙ্গলে কারখানায় ট্রলি চাপায় প্রাণ গেল নারীর

Reporter Name / ৬৯ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

66

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি কারখানায় ট্রলি চাপায় প্রাণ হারিয়েছেন এক নারী কর্মী। এ ঘটনায় এলাকায় বিরাজ করছে উত্তেজনা।

বুধবার সকালে উপজেলার ভূনবীর ইউনিয়নের সরকার বাজারের রশনী পলি ফাইবার কারখানায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

নিহত মার্জিয়া বেগম (৪০) ভুনবীর ইউনিয়নের পাত্রীকুল গ্রামের তেপাড়া এলাকার আব্দুল হাসিম মিয়ার মেয়ে। তিনি ওই কারখানায় পরিচ্ছন্নতা কর্মী ছিলেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য জসিম উদ্দিন কামাল বলেন, সকাল ৯টার দিকে কারখানায় পরিচ্ছন্নতার দায়িত্বে ছিলেন মার্জিয়া বেগম। এ সময় পেছন থেকে কারখানার নিজস্ব মালামাল পরিবহনের একটি ট্রলি তাকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার মৃত্যুর খবর তার গ্রামে ছড়িয়ে পড়লে এলাকাবাসী কারখানায় জড়ো হলে উত্তেজনা দেখা দেয়। এ সময় কারখানাটিতে কর্মরতরা পালিয়ে যান।

স্থানীয় এ জনপ্রতিনিধি আরও বলেন, খবর পেয়ে তিনিসহ গ্রামের আরও লোকজন নিয়ে পরিস্থিতি শান্ত করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কারখানাটির ঊর্ধ্বতনন এক কর্মকর্তা বলেন, এটি অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা। এ ঘটনায় আমরা মর্মাহত। আমরা নিহতের পরিবারের পাশে থাকব।

তিনি অভিযোগ করে বলেন, ঘটনার পর বেশ কিছু লোক তাদের প্রতিষ্ঠানে ভাঙচুর করেছে।

ওসি আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় স্থানীয় জনতা কিছুটা উত্তেজিত হলে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করি। পরে নিহত নারীর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd