• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আজ এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা কেন্দ্রজুড়ে এসএমপি’র নির্দেশনা শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না : টাইম টিভিকে ড. মোমেন জুড়ীতে প্রধানশিক্ষক নিখোঁজ,মোটরসাইকেল ও জামা কাপড় উদ্ধার হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৫ কৃষকের এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল ‎ বর্তমান যুগে কসমের কাফফারা কিভাবে আদায় করতে হয়? ৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেল যাতায়াত খরচ সিলেটে বিদ্যুৎ সং ক ট, বিপাকে ১২ লাখ গ্রাহক ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করছে জামায়াতে ইসলামী সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট এবারও হরমুজ পার হতে পারল না ‘বাংলার জয়যাত্রা’ শিশু হাসপাতাল ও পেট্রোল পাম্প পরিদর্শন করলেন জামায়াত আমির জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ায় হামের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে: প্রধানমন্ত্রী ৩০ দিন ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে

সংস্কার নিয়ে গড়িমসি হলে নির্বাচনের ব্যাপারে সংশয় তৈরি হবে: ডা. তাহের

Reporter Name / ৪৫৮ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

196

সংস্কার নিয়ে গড়িমসি হলে নির্বাচনের ব্যাপারে মানুষের মধ্যে সংশয় তৈরি হবে- এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের। তিনি বলেন, সংস্কারের ভিত্তিতে এই নির্বাচন হতে হবে। যেনতেন নির্বাচন জনগণের আকাঙ্খাকে পূরণ করতে পারবে না।

শুক্রবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে কুমিল্লা নগরীর ঢুলিপাড়া এলাকায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ সময় আব্দুল্লাহ মু. তাহের বলেন, আমরা চাই একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। উৎসবমুখর নির্বাচন। স্বৈরাচার ছাড়া সকল বৈধ দলের অংশগ্রহণে নির্বাচন। এর আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

বিএনপি’র উদ্দেশ্যে ডা. তাহের বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন হ্যাঁ/না ভোট করেছিলেন তখন কিন্তু পার্লামেন্ট ছিল না। আমরা শহিদ জিয়ার সেই দলকে অনুরোধ করবো- তারা যেন শহিদ জিয়া যেভাবে ভোট করেছিলেন, প্রক্লেমেশন করেছিলেন, সেটাকে ফলো করে। এবারের যে সমস্ত সংস্কারে আমরা একমত হয়েছি, সেটাকে ভিত্তির মাধ্যমে আগামী নির্বাচন করার ব্যাপারে তারা পজেটিভ ভূমিকা নেবে।

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন যথা সময়ে হবে । কিন্তু নির্বাচন যথাসময়ে হওয়ার জন্য কিছু অবস্ট্যাকল আছে, সরকার সিনসিয়ার হলে সেগুলো দূর করা সম্ভব। তখন নির্বাচনের ব্যাপারে আর কোন প্রতিবন্ধকতার সুযোগ দেখি না। নির্বাচন হতেই হবে। নির্বাচন না হলে দেশ বিপর্যয়ের দিকে যাবে।

আরও পড়ুন : ইউনিয়ন বিএনপির সা. সম্পাদক নির্বাচিত হলেন উপদেষ্টা মাহফুজের বাবা

পিআর পদ্ধতি প্রসঙ্গে জামায়াতের নায়েবে আমীর বলেন, যারা ডেমোক্রেসিতে বিশ্বাস করে, তারা পিআরকে মেনে নেয়ার একটি নৈতিক জায়গা থেকে বাধ্যবাধকতা আছে। কারণ ইতিমধ্যে যে সার্ভে হয়েছে সুজনের মতো নিরপেক্ষ প্রতিষ্ঠান থেকে। সেখানে ৭১ শতাংশ মানুষ পিআর চাচ্ছে। পিআর মাধ্যমে নির্বাচন হলে স্বৈরাচার তৈরি হবে না। ৫৪ বছরের ট্রেডিশনে নির্বাচন সুষ্ঠু হয় না। পিআর পদ্ধতিতে হলে নির্বাচন সুষ্ঠু হবে।

কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা সদর-৬ আসনের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলার সাবেক আমীর অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, মহানগরী জামায়াতের নায়েবে আমীর একেএম এমদাদুল হক মামুন, সেক্রেটারি মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারী কামরুজ্জামান সোহেল, মোশাররফ হোসেন ও নাছির আহমেদ মোল্লা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd