• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ জাতিকে চারিত্রিক সংকট থেকে উত্তরণ করতে হবে: বিরোধীদলীয় নেতা মাধবপুরে এনা পরিবহন-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ সিলেটে ছাত্রলীগের মিছিলে চেষ্টা, গ্রেপ্তার ২ সিলেটে ছাত্রদল নেতাকে মারধর ছাত্রলীগ নেতার, নেপথ্যে কী? সেই মাদ্রাসায় বলাৎকারের শিকার আরও অনেক শিশু, প্রতিরাতে ১/২ জনকে ‘ঘরে নিতেন’ শিক্ষক গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি; প্রতিনিধি পাঠানোরও সুযোগ নেই শনিবার সকালে বিদ্যুৎ থাকবে না সিলেটের অর্ধশতাধিক এলাকায় শরিয়াহবিরোধী আইন হলে ওলামায়ে কেরাম মেনে নেবে না বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : সংসদে বিরোধীদলীয় নেতা নতুন নামে এলো র‌্যাব অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানবী (সাঃ) আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে মানুষের দুনিয়া ও আখেরাতের জীবনের সফলতা-মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান জৈন্তাপুরে এস্কেভেটর চাপায় প্রাণ গেল লরি চালকের

বড়লেখায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার তৌহিদুজ্জামান পাভেল সততা ও সাহসের সাথে দায়িত্ব পালনে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব

Reporter Name / ১৯৬ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

274

মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার তৌহিদুজ্জামান পাভেল বলেছেন, নির্বাচনের সফলতা নির্ভর করে মাঠপর্যায়ের কর্মকর্তাদের পেশাদারিত্বের ওপর। আপনারাই হচ্ছেন নির্বাচন পরিচালনার সম্মুখসারির যোদ্ধা। সততা, সাহস ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেই একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ হলরুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এই প্রশিক্ষণের আয়োজন করে।

ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে জেলা প্রশাসক আরও বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিত করতে কোনো প্রকার আপস করা হবে না।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার গালিব চৌধুরীর সভাপতিত্বে এবং কমলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন ও জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আজমল হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া।

প্রশিক্ষণ শেষে জেলা প্রশাসক বড়লেখা উপজেলার নির্বাচনী প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেন। তিনি হাতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত ভোটকেন্দ্রের ভোটগ্রহণ কক্ষ, ব্যালট ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটারদের প্রবেশ-বহির্গমন সংক্রান্ত প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি নির্বাচনকালীন শৃঙ্খলা রক্ষা ও আচরণবিধি বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় বড়লেখা উপজেলার ৬৯ জন প্রিজাইডিং অফিসার, ৪০২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৮০৪ জন পোলিং অফিসার অংশ নেন। এছাড়া আপদকালীন পরিস্থিতির জন্য আরও অতিরিক্ত ৫ শতাংশ কর্মকর্তাকে এই প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd