• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিতে যুক্ত স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, হবে সাত ধাপে সুন্দর বাংলাদেশ গড়তে মেধাবীদের প্রস্তুত হওয়ার আহ্বান জামায়াত আমিরের চোরের মায়ের বড় গলা, ‘দুর্নীতির বরপুত্র’ আসিফের অবস্থাও সেরকম: রাশেদ খান রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সিলেটে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা শাবিপ্রবি শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগ, রাজমিস্ত্রি যুবককে পুলিশে সোপর্দ ডাকসু সংগ্রহশালা থেকে পাকিস্তানের নেতা জিন্নাহকে অপসারণের দাবি ঢাবি ছাত্রদলের আম্বরখানায় নাগরী লিপিতে সাইনবোর্ড, ফিরছে সিলেটের হারানো ঐতিহ্য হাকালুকি হাওরে মিলছে রুপালি ইলিশ ভুকশিমইলে ঈদে মিলাদুন্নবী মাহফিল: এমপিকে বক্তব্যের সুযোগ না দেওয়ায় সমর্থকদের তীব্র ক্ষোভ খালি ভারত ভারত না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘রাসূল (সা.)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ’ এক দশকে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান রাষ্ট্রপ্রতির আগমনে রূপ বদলাচ্ছে সিলেট সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক: হেফাজতে ইসলাম মাধবপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে ইউএনওর গাড়ির সংঘর্ষ,আহত ১ তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা সিলেট মহানগর ৩৯নং ওয়ার্ড জামায়াতের জনশক্তি সমাবেশ শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহ আমিনীর দাফন সম্পন্ন

সাংবাদিক তুরাব হত্যার দুই বছর, ছেলে হত্যাকারীর বিচার দেখে যেতে চান মা

Reporter Name / ৮২ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

111

জুলাই বিপ্লবে শহীদ সাংবাদিক আবু তাহের মো. তুরাব (এটিএম তুরাব) হত্যার দুই বছর পূর্ণ হবে আগামীকাল। ২০২৪ সালের ১৯ জুলাই সিলেট নগরের কোর্ট পয়েন্ট এলাকায় পুলিশের গুলিতে নিহত হন দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান তুরাব।

তবে দুই বছর পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি এ বহুল আলোচিত সাংবাদিক হত্যা মামলার বিচার প্রক্রিয়া। এখনো বিচারের অপেক্ষায় বৃদ্ধা মা ও পরিবারের স্বজনরা। পরিবার ও সহকর্মীদের প্রত্যাশা, দ্রুত তদন্ত শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিলেটের কোর্ট পয়েন্ট এলাকায় একটি বিক্ষোভ কর্মসূচি চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের গুলিতে গুরুতর আহত হন তুরাব। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ময়নাতদন্তে তার শরীরে অসংখ্য ছররা গুলির চিহ্ন পাওয়া যায় বলে জানান চিকিৎসকরা।

তুরাব হত্যা ঘটনায় সিলেট মহানগর পুলিশের তৎকালীন কর্মকর্তাসহ কয়েকজনকে আসামি করে তার বড় ভাই আবুল আহসান মোহাম্মদ আজরফ (জাবুর) বাদী হয়ে মামলা করেন। শুরুতে মামলাটি সিলেটের কোতোয়ালি থানা ও পরে পিবিআই তদন্ত করেন। বর্তমানে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তাধীন।

এ ঘটনায় এখন পর্যন্ত সাবেক এডিসি সাদেক কাউসার দস্তগীর ও পুলিশ কনস্টেবল উজ্জ্বল সিংহ কারাগারে রয়েছেন। তবে এজাহারভুক্ত আরো কয়েকজন আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন তুরাবের স্বজনরা। তার বড় ভাই বলেন, ‘দুই বছরেও হত্যার বিচার না হওয়া আমাদের জন্য কষ্টের। আমরা চাই দ্রুত তদন্ত শেষ করে দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক।’

তুরাবের মা এখনো ছেলে হত্যার বিচার দেখে যেতে চান। আর মাত্র তিন মাসের দাম্পত্য জীবনের পর স্বামী হারানো স্ত্রী তানিয়া ইসলামও অপেক্ষা করছেন ন্যায়বিচারের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd