• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ বাংলাদেশে আর কখনও রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটসহ দেশের আট বিভাগে তাফসির মাহফিলের ঘোষণা আজহারির আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগ, ড্যাফোডিলের অনুষ্ঠান থেকে বাদ জাবি অধ্যাপক রেজওয়ানা স্নিগ্ধা বুধবার একনেকে উঠছে ১৪ প্রকল্প বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে-সিলেটে বিএনপির বিক্ষোভ সমাবেশে বক্তারা বিদেশ সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন জামায়াত আমির ইসলামী আন্দোলনের প্রতিটি কর্মীই একেকজন দায়িত্বশীল: ড. নূরুল ইসলাম বাবুল হেমন্তের দুপুরে ঝড়-বৃষ্টি সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল

সিলেটসহ দেশের আট বিভাগে তাফসির মাহফিলের ঘোষণা আজহারির

Reporter Name / ২৭ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

35

এক বছর বিরতির পর সিলেটসহ দেশের আট বিভাগে আবারও তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের ঘোষণা দিয়েছেন ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি।

বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে আজহারি বলেন, ‘এক বছর বিরতির পর ৮ বিভাগে আবারও আমার আউটডোর তাফসিরুল কোরআন মাহফিলগুলো অনুষ্ঠিত হতে চলেছে ইনশাআল্লাহ। আবহমানকাল ধরে ওয়াজ-মাহফিল আমাদের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে বিবেচিত হয়ে এসেছে। দ্বীনি এই আয়োজনগুলোকে সুন্দর ও সার্থক করে তুলতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য।’

মাহফিলগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মাহফিলগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে সুশৃঙ্খল উপস্থিতি, ধর্মীয় শিষ্টাচার বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন কোরআনের এই পবিত্র আয়োজনের সৌন্দর্য ও উদ্দেশ্যকে ম্লান করে না দেয়।’

মাহফিলের সার্থকতা শুধু জনসমাগমের ওপর নির্ভর করে না উল্লেখ করে আজহারি বলেন, ‘পাশাপাশি আমাদের মনে রাখতে হবে, মাহফিলগুলোর সার্থকতা কেবল বিপুল জনসমাগম কিংবা আয়োজনের ব্যাপকতায় নয়; বরং প্রকৃত সার্থকতা তখনই, যখন কুরআন ও সুন্নাহর সার্বজনীন বার্তাগুলো আমাদের চিন্তা, চরিত্র ও কর্মে প্রতিফলিত হবে। তাহলেই ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে, ইনশাআল্লাহ।’

কোরআনের শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘কোরআনের ইউনিভার্সাল ম্যাসেজ আমাদের সঠিক জীবনদর্শন শেখায়, চূড়ান্ত সফলতার পথ দেখায়। তাই কুরআনের মাহফিল শুধু জনসমাগম নয়, হোক জীবন বদলের আয়োজন।’

পোস্টের শেষে অনুসারীদের উদ্দেশে আজহারি লেখেন, ‘ইনশাআল্লাহ, শিগগিরই দেখা হচ্ছে আপনার প্রিয় শহরে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd