• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হেমন্তের দুপুরে ঝড়-বৃষ্টি সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী

সিলেটের যে এলাকায় ‘ইফতারি’ দেয়া-নেয়া নি ষি দ্ধ ঘোষণা

Reporter Name / ২৭২ Time View
Update : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

368

সিলেটের এক উপজেলায় ইফতারি দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে শুরু হয়েছে সামাজিক আন্দোলন। কেউ ইফতারি দিলে বা গ্রহণ করলে উভয়কেই দিতে হবে জরিমানা।সামাজিক এ আন্দোলন শুরু হয়েছে সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জে। তবে পুরো উপজেলায় নয়, একটি ইউনিয়নের ৪টি গ্রামে এ নিষেধাজ্ঞা ও জরিমানার ঘোষণা দেওয়া হয়েছে একটি সংগঠনের পক্ষ থেকে।

এই সংগঠনের নাম আলফালাহ পরিষদ, শেরুলিয়া। আর নিষেধাজ্ঞার আওতাভুক্ত গ্রামগুলো হচ্ছে পশ্চিম গড়র গ্রাম, মধ্য গড়র গ্রাম, পূর্ব গড়র গ্রাম ও মাঝর গ্রাম। রমজান শুরুর কয়েকদিন আগ থেকেই এই ৪টি গ্রামে ইফতারির দেওয়া নেওয়া নিষেধের প্রচারণা চালানো হচ্ছে।

মাইকে চালানো প্রচারণায় বলা হচ্ছে, কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করলে স্থানীয় আল-ফালাহ পরিষদ তাদের কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করবে।

সিলেট অঞ্চলে যে ইফতারি প্রথা একসময় ছিল ভদ্রতা, সৌজন্যতা আর আভিজাত্যের প্রতীক, এখন সেটা রীতিমতো একটা আতঙ্কের নাম। গত কয়েক বছর সিলেট অঞ্চলে ইফতার দেওয়া নেওয়াকে কেন্দ্র করে পারিবারিক সহিংসতায় হত্যাকাণ্ডের মতো ঘটনাও ঘটেছে।

 

এরপর থেকে ইফতারির ক্ষেত্রে ধর্মীয় বিধিনিষেধের বিষয়টি ব্যাপক আলোচনায় আসে এবং সর্বমহলে প্রচার হয় যে, এটা ধর্মীয় আইন বা বিধির কোনো অংশ নয়. স্রেফ সামাজিক নিয়ম।

কিন্তু যুগের পর যুগ ধরে চলে আসা এই সামাজিক নিয়মটাই একটা সময় ‘সামাজিক অত্যাচারে’ রূপান্তর হলে আস্তে আস্তে ইফতারির প্রচলন বন্ধের ব্যাপারে মানুষ আগ্রহী হয়ে উঠেন।

 

তবে, বিষয়টি এখনো একেবারে প্রাথমিক পর্যায়ে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd