• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হেমন্তের দুপুরে ঝড়-বৃষ্টি সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী

সিলেটে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, আ ট ক ৩

Reporter Name / ২৩৯ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

388

সিলেটে অনৈতিক কার্যকলাপের অভিযোগে বন্দরবাজার এলাকায় অবস্থিত একটি হোটেলে অভিযান চালিয়েছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় একজন নারীসহ ৩ জনকে আটক করা হয়েছে। পরে হোটেলটি সিলগালা করে দেয় পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল বন্দরবাজার এলাকার ‘হোটেল তালহা আবাসিক’-এ অভিযান চালায়।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় হোটেলের বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে অনৈতিক কার্যকলাপে লিপ্ত অবস্থায় একজন পুরুষ ও একজন মহিলাকে আটক করা হয়। অপর একটি কক্ষ থেকে ইয়াবা সেবনরত অবস্থায় এক যুবককে আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি। অভিযান শেষে অনৈতিক কার্যকলাপ ও মাদক সেবনের প্রমাণ পাওয়ায় ‘হোটেল তালহা আবাসিক’ সিলগালা করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নগরীতে অপরাধ ও অনৈতিক কার্যকলাপ রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd