• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হাকালুকি হাওরে মিলছে রুপালি ইলিশ ভুকশিমইলে ঈদে মিলাদুন্নবী মাহফিল: এমপিকে বক্তব্যের সুযোগ না দেওয়ায় সমর্থকদের তীব্র ক্ষোভ খালি ভারত ভারত না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘রাসূল (সা.)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ’ এক দশকে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান রাষ্ট্রপ্রতির আগমনে রূপ বদলাচ্ছে সিলেট সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক: হেফাজতে ইসলাম মাধবপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে ইউএনওর গাড়ির সংঘর্ষ,আহত ১ তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা সিলেট মহানগর ৩৯নং ওয়ার্ড জামায়াতের জনশক্তি সমাবেশ শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহ আমিনীর দাফন সম্পন্ন ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের দেশে লোডশেডিং বাড়ছে শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী : স্পিকার শিক্ষাপ্রতিষ্ঠানের ফান্ডে নজর সরকারের, অব্যয়িত অর্থ নিতে চায় রাষ্ট্রীয় কোষাগারে সিপিএলে মিরাজের আগুনে বোলিং হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ দুই ‘উড়ন্ত ক্রেমলিন’ নিয়ে দিল্লিতে পুতিন, কী আছে এতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি মাদ্রাসা শিক্ষার্থীদের

সিলেটে চুরি-ছিনতাই হওয়া ৪৪ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ

Reporter Name / ৭৫ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

110

সিলেট মহানগর এলাকায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৪৪টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

রোববার (২৬ জুলাই) এসএমপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেন।

পুলিশ সূত্র জানায়, হারিয়ে যাওয়া মোবাইল ফোন সংক্রান্ত সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে ডিবি-সাইবার ক্রাইম ইউনিট এবং GenieA টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় দীর্ঘদিন ধরে অভিযান পরিচালনা করে এসব মোবাইল উদ্ধার করে।

পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে মহানগরের ছয়টি থানায় দায়ের হওয়া মোট ৫৭০টি জিডি পর্যালোচনা করে ৪৪টি মোবাইল ফোন শনাক্ত ও উদ্ধার করা সম্ভব হয়।

জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মোবাইল ফোন উদ্ধারের জন্য একটি বিশেষ টিম গঠন করা হয়। ওই টিম গঠনের পর থেকে এ পর্যন্ত সর্বমোট ২৭৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে মালিকরা সিলেট মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীর্ঘদিন পর প্রিয় ডিভাইস ফিরে পেয়ে অনেকের মুখে স্বস্তি ও সন্তুষ্টির ছাপ দেখা যায়।

এদিকে সচেতনতামূলক বার্তায় পুলিশ জানায়, ব্যবহৃত বা পুরোনো মোবাইল ফোন কিংবা ইলেকট্রনিক ডিভাইস কেনাবেচার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। কেনার আগে বিক্রেতার পরিচয় ও বৈধ কাগজপত্র যাচাই করতে হবে। রসিদ সংরক্ষণ এবং ডিভাইসের বক্সে উল্লেখিত IMEI নম্বরের সঙ্গে সেটের নম্বর মিলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া রাস্তাঘাটে বা অপরিচিত ব্যক্তির কাছ থেকে কিংবা অনলাইন প্ল্যাটফর্মে অস্বাভাবিক কম দামে ডিভাইস কেনা থেকে বিরত থাকতে বলা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে তারা সবসময় নাগরিকদের পাশে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd