• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হাকালুকি হাওরে মিলছে রুপালি ইলিশ ভুকশিমইলে ঈদে মিলাদুন্নবী মাহফিল: এমপিকে বক্তব্যের সুযোগ না দেওয়ায় সমর্থকদের তীব্র ক্ষোভ খালি ভারত ভারত না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘রাসূল (সা.)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ’ এক দশকে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান রাষ্ট্রপ্রতির আগমনে রূপ বদলাচ্ছে সিলেট সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক: হেফাজতে ইসলাম মাধবপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে ইউএনওর গাড়ির সংঘর্ষ,আহত ১ তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা সিলেট মহানগর ৩৯নং ওয়ার্ড জামায়াতের জনশক্তি সমাবেশ শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহ আমিনীর দাফন সম্পন্ন ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের দেশে লোডশেডিং বাড়ছে শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী : স্পিকার শিক্ষাপ্রতিষ্ঠানের ফান্ডে নজর সরকারের, অব্যয়িত অর্থ নিতে চায় রাষ্ট্রীয় কোষাগারে সিপিএলে মিরাজের আগুনে বোলিং হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ দুই ‘উড়ন্ত ক্রেমলিন’ নিয়ে দিল্লিতে পুতিন, কী আছে এতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি মাদ্রাসা শিক্ষার্থীদের

সিলেটে ছাত্রলীগের মিছিল: ২৬ জনের নামোল্লেখ করে মামলা, আসামি ৫১

Reporter Name / ৬৯ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

98

সিলেট নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৭ জুলাই) ভোরে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন ইমাম প্রশিক্ষণ একাডেমির সম্মুখ থেকে একটি ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি টিবি গেইট হয়ে পূর্ব শাহী ঈদগাহ শাহজালাল প্রফেশনাল কলেজ পর্যন্ত গিয়ে শেষ হয়। মিছিলে ২৫-৩০ জন নেতাকর্মী অংশ নিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং পলাতক আওয়ামী লীগ নেতাদের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে তারা দ্রুত ৫-৬টি মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনার প্রেক্ষিতে এয়ারপোর্ট থানার আম্বরখানা পুলিশ ফাঁড়ির এএসআই রফিকুল ইসলাম বাদী হয়ে ১৮ জুলাই রাতে মামলাটি দায়ের করেন (মামলা নং-২৫)।

মামলায় অভিযোগ করা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে এই ঝটিকা মিছিল বের করেছিল।

স্থানীয়ভাবে জানা গেছে, মিছিলটি সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের নির্দেশনায় এবং রঞ্জিত সরকারের অনুসারীদের দ্বারা পরিচালিত হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. মনজুরুল আলম জানান, সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর বিভিন্ন ধারায় মামলাটি রুজু করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd