• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্‌যাপন সিলেটে জামায়াতের ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন প্রায় ৩ কোটি টাকার ‘অবৈধ’ সম্পদ: আনোয়ারুজ্জামানের এপিএস শহীদের বিরুদ্ধে দুদকের মামলা নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা জিয়াউল আহসানের নিরাপত্তা শঙ্কা, জেল থেকেই ভার্চুয়াল হাজিরার আবেদন কফিনবন্দী হয়ে ফিরলেন দুই সিলেটি প্রবাসী ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আওয়ামী লীগ কর্মীর মৃত্যু যে কারণে ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকাররমের খতিব হতে রাজি হননি আহমাদুল্লাহ টেন্ডারবাজি-চাঁদাবাজির মাধ্যমে মানুষকে শোষণ করছে সরকার: শিবির সেক্রেটারি তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জামায়াত আমীর রাতে মসজিদের মাইকে উসকানি, দিনে ৫ গ্রামের সংঘর্ষে রণক্ষেত্র তাহিরপুর ১২ দিনের ব্যবধানে হবিগঞ্জের এক থানার ৪ পুলিশ সদস্য প্রত্যাহার হবিগঞ্জে ঘুষকাণ্ডে আর এক এএসআই প্রত্যাহার সিলেটে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান, আটক ৬১ সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলন ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান জেলা স্টেডিয়াম আধুনিকায়ন করা হবে: শ্রীমঙ্গলে ক্রীড়া প্রতিমন্ত্রী ছাতকে এসআরবি’র অভিযানে বিদেশি মদ উদ্ধার প্রযুক্তির নেতিবাচক প্রভাবে নতুন প্রজন্ম ধ্বংসের দ্বারপ্রান্তে -মুফতি আলী হাসান উসামা

সিলেটে জামায়াতের ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন

Reporter Name / ৮ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

11

মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে সিলেট সিটি করপোরেশনের ব্যর্থতায় নগরবাসী উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে নগরীর আম্বরখানা পয়েন্ট এলাকায় বিমানবন্দর থানা জামায়াত আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, সিসিকের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে এবং সম্মিলিতভাবে ডেঙ্গু প্রতিরোধে কাজ করতে হবে। দেশের অন্যান্য এলাকার মতো সিলেটেও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, একই সঙ্গে হামে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও বাড়ছে। তিনি অভিযোগ করেন, ডেঙ্গু ও হাম প্রতিরোধে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। প্রশাসন ও সরকারি প্রতিষ্ঠানে দলীয় লোক বসিয়ে লুটপাট করার সুযোগ করে দেওয়া হলেও জনগণ কাঙ্ক্ষিত নাগরিক সেবা থেকে বঞ্চিত রয়েছে বলে তিনি দাবি করেন।

বিমানবন্দর থানা আমীর শফিকুল আলম মফিকের সভাপতিত্বে ও সেক্রেটারি ফরিদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর নায়েবে আমীর নূরুল ইসলাম বাবুল।

এ সময় ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুস সালাম ও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া মজুমদার মেহেদী বক্তব্য দেন। কর্মসূচিতে বিমানবন্দর থানা জামায়াত ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd