• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হেমন্তের দুপুরে ঝড়-বৃষ্টি সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী

সিলেটে জামায়াতের সভায় বক্তব্য দেওয়ায় চাকুরিচ্যুত ইমাম!

Reporter Name / ৪৪০ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

555

কোম্পানীগঞ্জ উপজেলায় রাজনৈতিক সভায় বক্তব্য দেওয়ায় হাফিজ মাসুম আহমদ নামে এক ইমামকে চাকুরিচ্যুত করা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) কোন নোটিশ ছাড়াই এশার নামাজের পর তাকে চাকুরী থেকে অব্যাহতি দেন মসজিদে মুতাওয়াল্লী ফয়জুর রহমান।

বিষয়টি নিশ্চিত করে হাফিজ মাসুম আহমদ জানান, টুকের বাজার একটি রাজনৈতিক সভায় বক্তব্য দেওয়ায় তাকে অগ্রীম নোটিশ ছাড়া চাকুরিচ্যুত করা হয়েছে।

এবিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও উপজেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

জানা যায়, ২০০৬ সাল থেকে উপজেলার তৈমুর নগর ভাঙ্গারপাড় ক্রাশারমিল জামে মসজিদে ইমাম হিসেবে যোগদান করেন হাফিজ মাসুম আহমদ। এর পর থেকে ইমামতির পাশাপাশি সেখানে রমজানের তারাবিও পড়াতেন তিনি। বরাবরের মতো এবছরও রমজানের তারাবি পড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু কোন ধরনের অগ্রীম নোটিশ ছাড়া রমজানের ৪দিন আগে তাকে মসজিদ ছাড়তে হয়েছে। এর আগে গত ৯ ফেব্রুয়ারি ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াতে ইসলামীর জয়নাল আবেদীনের দাঁড়িপাল্লার নির্বাচনী শেষ জনসভায় বক্তব্য দেন হাফিজ মাসুম আহমদ। খেলাফত মজলিসের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হওয়ায় সেই জনসভায় তিনি ছিলেন বিশেষ অতিথি। এই জনসভার বক্তব্যকে কেন্দ্র করে তাকে চাকুরি থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানান হাফিজ মাসুম আহমদ।

হাফিজ মাসুম আহমদ জানান, গত বিশ বছর থেকে আমি এই মসজিদে ইমামতি করছি। কখনো কারো সাথে আমার সমস্যা হয়নি। কয়দিন আগে জামায়াতের নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ায় আমাকে মসজিদের ইমামতি থেকে বাদ দেওয়া হয়েছে। শনিবার এশার নামাজের পর মসজিদের মুতাওয়াল্লি আমাকে ডেকে বলেন আপনি আগামীকাল থেকে আর মসজিদে আসবেন না।

তৈমুর নগর ভাঙ্গারপাড় ক্রাশারমিল জামে মসজিদের মুতাওয়াল্লী ফয়জুর রহমান বলেন, আমরা সকলে মিলে এই সিদ্ধান্ত নিয়েছি। কোন নোটিশ ছাড়া তাৎক্ষণিক কেন তাকে বিদায় দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন পঞ্চায়েতের বিষয় এটি আমি একা সিদ্ধান্ত নেইনি।

রাজনৈতিক সভায় বক্তব্যের জেরে কি ইমামকে চাকুরিচ্যুত করা হয়েছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন এধরনের কোন কিছু নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd