• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ছড়িয়ে পড়েছে রোনালদো-জর্জিনার বিয়ের আমন্ত্রণপত্র, আসল নাকি গুঞ্জন? টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে বিএনপিকে ফ্যাসিবাদের দিকে নেওয়া হচ্ছে : মিয়া গোলাম পরওয়ার রেল সচিবকে নিয়ে জাফলংয়ে মন্ত্রী আরিফ সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা বি*ক্ষো*ভ মিছিল জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না: সাদিক কায়েম সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে ছাড় দেওয়া হবে না: অ্যাডভোকেট জুবায়ের দেশের শীর্ষ পাঁচ আলোচকের মধ্যে আহমাদুল্লাহ, আজহারী ও ওসামার নাম পরকীয়ার দায়ে ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ককে অব্যাহতি কারিগরি শিক্ষার ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী ৫০ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে নতুন নিয়ম হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু আগস্টে টানা বৃষ্টি ও বন্যার আভাস বিকৃত ভিডিও ছড়ানোর অভিযোগে এমপি নাসেরের আইনি পদক্ষেপ ফের এনসিপির গাড়িবহরে হামলা, আহত পাটোয়ারী দৈনিক জালালাবাদ কোনো দলের নয়, জনগণের মুখপাত্র হিসেবে নীতির প্রশ্নে আপসহীন থাকুক- ডা. শফিকুর রহমান এমপি মৌলভীবাজার জেলা তালামীযের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুলাউড়ার সাজু হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছেন শ্রীলেখা সেউতা দিয়ে স্পেনে ঢুকেছে ৬০ হাজার অভিবাসী, ৩৪ জনের মৃত্যু ‘শহীদদের রক্তে ভেজা এই জমিনে মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই’

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা বি*ক্ষো*ভ মিছিল

Reporter Name / ২ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

3

নিষিদ্ধ ঘোষিত সংগঠন সিলেট জেলা ছাত্রলীগের উদ্যোগে সদর উপজেলা ছাত্রলীগের ব্যানারে এক ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে এই মিছিলটি অনুষ্ঠিত হয়।

জানা যায়, শনিবার (১ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে সিলেট সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন সিলেট জেলা ছাত্রলীগের উদ্যোগে সদর উপজেলা ছাত্রলীগের ব্যানারে এক ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ওই ঝটিকা বিক্ষোভ মিছিলে আনুমানিক ২০-২৫ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী অংশ নেন। এসময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,’ ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই,’ ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাপবে,’-সহ নানা স্লোগান দিতে থাকেন।

সিলেট সদর উপজেলা ছাত্রলীগ মোহাম্মদ আলী সফাত তার ফেসবুক আইডিতে মিছিলের কয়েকটি ছবি শেয়ার করে লিখেন, দেশরত্ন শেখ হাসিনার নামে দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারের দাবিতে সিলেট সদর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল।

সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল ইসলাম তার ফেসবুক আইডিতে মিছিলের একটি ভিডিও শেয়ার দেন। সেখানে তিনি লিখেন, ‘আগষ্টের শুরুতেই সহযোদ্ধাদের মুক্তি এবং জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নামে দায়েরকৃত মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিলে উত্তাল সিলেট।
বাংলাদেশ ছাত্রলীগ ,সিলেট সদর উপজেলা শাখার নেতাকর্মীদের উদ্যোগে সিলেট সদর উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে আজ সকালে অনুষ্ঠিত এই মিছিলে অংশগ্রহণকারী সকল সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা।
সদর থেকে শুরু, আশাকরি এই আওয়াজ সিলেটের ১৩-টি উপজেলা এবং ০৫টি পৌরসভাতেও পৌঁছাবে খুব দ্রুত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd