• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
‘সাহস থাকলে আ.লীগকে পুনর্বাসন করে দেখান, মাঠে নেমে সামর্থ্য দেখাব’ ১৫ টাকায় ৩০ কেজি করে চাল পাচ্ছেন ৫৫ লাখ পরিবার সুরমার ঘাটে ঘাটে ‘চাঁদা’ আগস্টে লঘুচাপের সঙ্গে বন্যার পূর্বাভাস সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মা ম লা সিলেটে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ ইমামস’ আলোচনা সভা অনুষ্ঠিত শিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল এসএমপির নতুন কমিশনারের দায়িত্ব গ্রহণ সিলেটে চায়ের দোকানে বসে বন্ধুদের নিয়ে এইচএসসির খাতা দেখছিলেন পরীক্ষক সিলেটে বিদ্যুতের দ্বিগুণ বিলের অভিযোগে সয়লাব ফেসবুক অস্ত্র-খুনের মামলায় ১০ দিনের রিমান্ডে সন্ত্রাসী ডেভিড ইমন বিশ্বনাথে ‘প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ এনসিপির মামলায় জেলা ছাত্রদল সভাপতি সহ ১১ জনের জামিন শ্রীমঙ্গলে লেবু বাগানে বালু সিন্ডিকেট মাধবপুরে পিআইও নূর মামুনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, বদলি স্থগিত নিয়েও প্রশ্ন কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাসহ ১৩ জনকে হত্যার হুমকি রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত তারেক রহমানের হাতে ন্যস্ত: মির্জা ফখরুল এমসি কলেজ ছাত্রাবাসে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল ছড়িয়ে পড়েছে রোনালদো-জর্জিনার বিয়ের আমন্ত্রণপত্র, আসল নাকি গুঞ্জন?

সিলেটে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ ইমামস’ আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ৭ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

8

সামাজিক উন্নয়ন, দাওয়াহ ও সামাজিক নেতৃত্বে ইমামদের ভূমিকা জোরদার করার লক্ষ্যে সিলেটে অনুষ্ঠিত হলো ‘মিট অ্যান্ড গ্রিট উইথ ইমামস শীর্ষক এক বিশেষ আলোচনা সভা।

ড্রীমস অ্যান্ড হোপ সোশ্যাল অর্গানাইজেশন, সিলেটের উদ্যোগে ১ আগস্ট (শনিবার) দুপুর ২টায় নগরীর সোবহানীঘাটস্থ ‘দ্য সিলেট বুফে হাউস অ্যান্ড পার্টি সেন্টার’-এ অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব।

তিনি তাঁর বক্তব্যে মুসলিম ভ্রাতৃত্ববোধ ও জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, ​‘সমাজের অগ্রগতি ও দেশের সার্বিক উন্নয়নের জন্য মুসলিম ভ্রাতৃত্ববোধ বজায় রাখা অপরিহার্য। বর্তমান প্রেক্ষাপটে সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ রাখতে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিতে উপস্থিত ইমাম ও সুধীসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’

হাফেজ এইচ কে আশরাফ উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াত করেন ড্রীমস অ্যান্ড হোপ সোশ্যাল অর্গানাইজেশনের কোষাধ্যক্ষ হাফেজ মো. জাকারিয়া।

স্বাগত বক্তব্য রাখেন ড্রীমস অ্যান্ড হোপ সোশ্যাল অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক আশরাফুল ওয়াদুদ। তিনি সংগঠনের সমাজসেবামূলক ও উন্নয়নমূলক নানা কার্যক্রমের কথা তুলে ধরেন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ইমামদের সহযোগিতা কামনা করেন।

সভায় মুখ্য আলোচক  হিসেবে বক্তব্য দেন ফিলিপাইন ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. আনোয়ারুল ওয়াদুদ। তিনি সমাজে ইমামদের প্রভাবশালী নেতৃত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে যুগের সাথে তাল মিলিয়ে ইমামদের দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

ড্রীমস অ্যান্ড হোপ সোশ্যাল অর্গানাইজেশনের আয়োজনে অনুষ্ঠিত এই ভাবগাম্ভীর্যপূর্ণ সভায় সংগঠনের কর্মকর্তা, সদস্য ও সিলেটের বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd