• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হেমন্তের দুপুরে ঝড়-বৃষ্টি সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী

সিলেটে ১০ অবৈধ অস্ত্র উদ্ধার

Reporter Name / ২৪৯ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

390
সিলেটের জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কে তল্লাশি চালিয়ে ১০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। অস্ত্র উদ্ধারের ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
সোমবার ভোরে উপজেলার ফতেপুর ইউনিয়নের হেমু করিচের ব্রিজের উত্তর পাশে পুলিশ চেকপোষ্ট বসিয়ে তল্লাশিকালে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
সিলেট জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোরে ১টি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল যোগে দু’জন লোক চেকপোষ্টের সামনে আসলে গাড়িটি থামানোর জন্য সংকেত প্রদান করে পুলিশ। এসময় মোটরসাইকেলসহ ১টি সাদা প্লাষ্টিকের বস্তা ফেলে আরোহীরা দৌঁড়ে পালিয়ে যায়। বস্তা তল্লাশি করে ভারতীয় ৪টি ক্যামো রংয়ের নতুন এয়ারগান ও ৬টি কালো রংয়ের নতুন এয়ারগান এবং ১টি পুরাতন সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামি গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে ১৮ জানুয়ারি রাত ১০টায় জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামে সেনাবাহিনী ও র‌্যাব-৯ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় দুটি পয়েন্ট-২২ রাইফেল উদ্ধার করেছে। এছাড়া ১৩ জানুয়ারি মঙ্গলবার বিকেলে র‌্যাব-৯ অভিযান চালিয়ে জৈন্তাপুর উপজেলার কাটাগাং এলাকায় টিনের ঘর থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে। উদ্বারকৃত বিস্ফোরক হলো, ১৪টি ইন্ডিয়ান পাওয়ার জেল এবং ১৪টি নন-ইলেকট্রিক ডেটোনেটর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd