• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হেমন্তের দুপুরে ঝড়-বৃষ্টি সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী

সিলেট প্রেসক্লাবের সভাপতি নূর, সম্পাদক সিরাজ

Reporter Name / ২২৪ Time View
Update : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

328

সিলেটের শতবর্ষের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২৬-২৭) নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে বিপুল ভোটে সপ্তমবারের মতো নির্বাচিত হয়েছেন দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর। আর সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছেন দৈনিক সিলেটের ডাকের চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম।এর আগে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ৮টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিসাইডিং অফিসার এমাদ উল্লঅহ শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য মো: ইরফানুজ্জামান চৌধুরী ও সনতু দাস। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৯২ জন, তবে ভোট দিয়েছেন ৯১ জন।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে মুকতাবিস-উন-নূর পেয়েছেন ৫৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বর্তমান সভাপতি ইকরামুল কবির পেয়েছেন ৩৬ ভোট। সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সিরাজুল ইসলাম পেয়েছেন সর্বোচ্চ ৫৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ইয়াহইয়া ফজল পেয়েছেন ৩২ ভোট।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সিলেট বাণীর সম্পাদক এম এ হান্নান। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল। সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন দৈনিক শুভ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মো: ফয়ছল আলম। এ পদে আরো প্রতিদ্বন্দ্বিতা করেন কামাল উদ্দিন আহমেদ, মো: আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া ও কবির আহমদ। সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন দেশ টিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমদ। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সাকিব আহমদ মিঠু। কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন ইনকিলাবের সিলেট প্রতিনিধি ফয়সাল আমীন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন গোলজার আহমেদ। ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ডেইলি স্টারের চিত্র সাংবাদিক শেখ আশরাফুল আলম নাসির। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন শফিক আহমদ শফি।

এছাড়া পাঠাগার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মুহিবুর রহমান। সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বেতারের নগর সংবাদদাতা মুহাম্মদ আমজাদ হোসাইন, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার আনাস হাবিব কলিন্স ও মোহনা টিভির সিলেট ব্যুরো প্রধান আব্দুল আউয়াল চৌধুরী শিপার।

নির্বাচনের আগে সকালে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের সদস্যরা প্রাণবন্ত আলোচনায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd