• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে শাহজালাল মাজারের দানবাক্সে আরও মিললো ৮৯ লাখ টাকা, মিলেছে বিদেশি মুদ্রা-স্বর্ণ-রুপা জুড়ী-বড়লেখা সীমান্তে তিন দিনে ৩০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি বাংলাদেশ সাফ দলে দুই নতুন মুখ রোনান ও মাহি

সিলেট মহানগর ১০নং ওয়ার্ড জামায়াতের ঈদ পূণর্মিলনী

Reporter Name / ২৪৯ Time View
Update : রবিবার, ১৫ জুন, ২০২৫

211

 

ন্যায়-ইনসাফের সমাজ
প্রতিষ্ঠায় জামায়াত বদ্ধপরিকর
—–মুহাম্মদ ফখরুল ইসলাম

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জামায়াত দেশ-জাতির মুক্তি ও কল্যাণের জন্য দীর্ঘ পরিসরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমরা দেশে একটি ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। মানুষের কল্যাণ ও মানবতার মুক্তিই হচ্ছে জামায়াতের রাজনীতির মূলনীতি। সৃষ্টির সেরা জীব হিসাবে মানুষের দায়িত্ব ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে শৃঙ্খলা বিধান করা। জামায়াত সে লক্ষ্যেই কাজ করছে। তাই দুনিয়ায় শান্তি ও আখেরাত মুক্তি লাভ করতে হলে আমাদের কুরআন-সুন্নাহর আদর্শের দিকে ফিরে আসতে হবে। দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হতে হবে।

তিনি বলেন, ফ্যাসিবাদের পতন পরবর্তী আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উক্ত নির্বাচনে দেশপ্রেমিক ইসলামী মূল্যবোধে বিশ্বাসী জনতার মধ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সন্ত্রাস, ঘুষ ও দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠায় সৎ ও যোগ্য নেতৃত্বকে নির্বাচিত করতে হবে। তাহলে ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্বপ্নের সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

তিনি শুক্রবার (১৩ জুন) রাতে সিলেট মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানার ১০নং ওয়ার্ড জামায়াতের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ওয়ার্ড সভাপতি প্রভাষক দেওয়ান আসকীর আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী অলিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোতোয়ালী থানা পশ্চিমের আমীর মু. আজিজুল ইসলাম।

আরোও বক্তব্য রাখেন- জামায়াত নেতা মাওলানা মখছুছুল করীম, আব্দুল জলিল, মিনার আহমদ ও শ্রমিক নেতা জিল্লূল হক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd