• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হেমন্তের দুপুরে ঝড়-বৃষ্টি সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী

সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময়

Reporter Name / ২৩১ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

338

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নির্বাচনী সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নির্বাচনের দিন সাংবাদিকদের দায়িত্ব পালন, আচরণবিধি এবং পেশাগত নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার এ.বি.এম. জাকির হোসেন। তিনি নির্বাচনের দিন আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং সাংবাদিকদের অবাধ তথ্য সংগ্রহে পুলিশি সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ এবং জেলা নির্বাচন অফিসার শুকুর মাহমুদ মিয়া।

সভাপতির বক্তব্যে জেলা রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। তবে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে নির্বাচন কমিশন নির্ধারিত আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।

তিনি আরও জানান, দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের জন্য দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনী পাস কার্ড বা পরিচয়পত্র ইস্যু করা হবে।

মতবিনিময় সভায় জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সাংবাদিকরা নির্বাচনের দিন ভোটকেন্দ্রে প্রবেশ, সংবাদ প্রেরণ এবং ইন্টারনেট সংযোগসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd